সাধারণ জ্ঞান – সেট: ১৫ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো সাধারণ জ্ঞানের সেট: ১৩, ১৪, ১৫ ও ১৬। সাধারণ জ্ঞানের জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা

সাধারণ জ্ঞান – সেট: ১৫

১৪১. বর্ণহীন প্লাস্টিডের কাজ কী?

ক. খাদ্য সঞ্চয় খ. খাদ্য পরিবহন

গ. ব্যাপন ঘ. অভিস্রবণ

১৪২. কোন প্লাস্টিড খাদ্য তৈরিতে সাহায্য করে?

ক. সবুজ খ. লাল

গ. গোলাপি ঘ. বর্ণহীন

১৪৩. নিচের কোনটিতে প্লাস্টিড থাকে?

ক. অ্যামিবা খ. সাপ

গ. জবা ঘ. মাছি

১৪৪. কোষরসের আধার হিসেবে কাজ করে কোনটি?

ক. মাইটোকন্ড্রিয়া খ. প্রোটোপ্লাজম

গ. কোষগহ্বর ঘ. নিউক্লিয়াস

১৪৫. কোনটিতে কোষগহ্বর থাকে?

ক. উদ্ভিদ খ. প্রাণী

গ. ভাইরাস ঘ. ছত্রাক

১৪৬. সবুজ উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিড কী জাতীয় খাদ্য প্রস্তুত করে?

ক. অক্সিজেন খ. আমিষ

গ. শর্করা ঘ. ভিটামিন

১৪৭. যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার কী করা হচ্ছে?

ক. অপটিক্যাল ফাইবার

খ. ডিজিটাল ক্যামেরা

গ. সিসি ক্যামেরা

ঘ. অনলাইন সংবাদমাধ্যম

১৪৮. প্রসেসর কাজ প্রসেসিং করে কোথায় পাঠায়?

ক. ইনপুটে খ. আউটপুটে

গ. মেমোরিতে ঘ. অভ্যন্তরীণ প্রসেসরে

১৪৯. কোনটি মেমোরি থেকে তথ্য আদান-প্রদান করে?

ক. ইনপুট খ. আউটপুট

গ. প্রসেসর ঘ. মাদারবোর্ড

১৫০. কম্পিউটারের প্রসেসর মেমোরি থেকে তথ্য দেওয়ার নেওয়ার পর সেগুলো কী করে?

ক. সংরক্ষণ করে খ. মুছে ফেলে

গ. প্রক্রিয়াকরণ করে ঘ. সংশ্লেষণ করে

সঠিক উত্তর: ১৪১.ক ১৪২.ঘ ১৪৩.গ ১৪৪.গ ১৪৫.ক ১৪৬.গ ১৪৭.ক ১৪৮.গ ১৪৯.গ ১৫০.গ

কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা