সাধারণ জ্ঞান – সেট: ১৬ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো সাধারণ জ্ঞানের সেট: ১৩, ১৪, ১৫ ও ১৬। সাধারণ জ্ঞানের জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা

সাধারণ জ্ঞান – সেট: ১৬

১৫১. প্রোগ্রামিং কী?

ক. বাংলা ভাষায় লেখা নির্দেশ

খ. ইংরেজি ভাষায় লেখা নির্দেশ

গ. কম্পিউটারের ভাষায় লেখা নির্দেশ

ঘ. ফরাসি ভাষায় লেখা নির্দেশ

১৫২. বিশ্বের বিভিন্ন ভাষা লেখা যায় কী দিয়ে?

ক. কি-বোর্ড খ. মাউস

গ. টাচস্ক্রিন ঘ. খ ও গ

১৫৩. লিখতে ও ছবি অঙ্কন করতে নিচের কোনগুলো ব্যবহার করা হয়?

ক. কি-বোর্ড ও মাউস

খ. মাউস ও স্ক্যানার

গ. কি-বোর্ড ও স্ক্যানার

ঘ. কি-বোর্ড ও ডিজিটাল ক্যামেরা

১৫৪. ডিজিটাল ক্যামেরা কোন ধরনের ডিভাইস?

ক. ইনপুট ডিভাইস

খ. আউটপুট ডিভাইস

গ. স্টোরেজ ডিভাইস

ঘ. সাধারণ ডিভাইস

১৫৫. কম্পিউটারে ছবি ঢোকাতে ব্যবহার করা হয় কোনটি?

ক. প্রিন্টার খ. মনিটর

গ. কি-বোর্ড ঘ. স্ক্যানার

১৫৬. ওএমআর কোন ধরনের ডিভাইস?

ক. ইনপুট খ. আউটপুট

গ. স্টোরেজ ঘ. প্রসেসিং

১৫৭. বারকোড পড়ার জন্য কোন ইনপুট ডিভাইসটি কম্পিউটারের সঙ্গে যুক্ত করতে হয়?

ক. স্ক্যানার খ. প্রিন্টার

গ. মাইক্রোফোন ঘ. বারকোড রিডার

১৫৮. পরীক্ষার খাতা পড়তে ব্যবহার করা হয় কোন যন্ত্রটি?

ক. বারকোড রিডার

খ. ওএমআর

গ. স্ক্যানার

ঘ. প্রিন্টার

১৫৯. কোনো কম্পিউটারকে সচল করতে হার্ডওয়্যারের পাশাপাশি কিসের দরকার?

ক. মনিটর খ. প্রিন্টার

গ. সফটওয়্যার ঘ. মাউস

১৬০. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কত প্রকার?

ক. দুই প্রকার খ. তিন প্রকার

গ. চার প্রকার ঘ. ছয় প্রকার

সঠিক উত্তর: ১৫১.গ ১৫২.ক ১৫৩.ক ১৫৪.ক ১৫৫.ঘ ১৫৬.ক ১৫৭.ঘ ১৫৮.খ ১৫৯.গ ১৬০.ক

কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা