সাধারণ জ্ঞান – সেট: ১৯ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো সাধারণ জ্ঞানের সেট: ১৭, ১৮, ১৯ ও ২০। সাধারণ জ্ঞানের জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা
সাধারণ জ্ঞান – সেট: ১৯
১৮১. কম্পিউটার গেম তৈরি করতে কী ধরনের সফটওয়্যার ব্যবহৃত হয়?
ক. প্যাকেজ সফটওয়্যার
খ. কাস্টমাইজড সফটওয়্যার
গ. অপারেটিং সফটওয়্যার
ঘ. সিস্টেম ইউটিলিটি
১৮২. মোবাইল ফোনে আমরা যোগাযোগের জন্য কোনটি ব্যবহার করি?
ক. বৈদ্যুতিক সংকেত
খ. বেতার সংকেত
গ. আলোক সংকেত
ঘ. শব্দ সংকেত
১৮৩. মোবাইল ফোন এখন ধীরে ধীরে কোন যন্ত্রে পরিণত হয়েছে?
ক. ল্যাপটপ খ. টাচপ্যাড
গ. স্মার্টফোন ঘ. ট্যাবলেট পিসি
১৮৪. প্রসেসরকে কী বলা হয়?
ক. মেমোরির ব্রেইন
খ. কম্পিউটারের ব্রেইন
গ. মাদারবোর্ডের ব্রেইন
ঘ. হার্ডডিস্কের ব্রেইন
১৮৫. নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর কততম দেশ?
ক. ২৫ তম খ. ৪৮ তম
গ. ৫৭ তম ঘ. ৬০ তম
১৮৬. বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগমাধ্যম কোনটি?
ক. রেডিও খ. টেলিভিশন
গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল
১৮৭. একই সঙ্গে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?
ক. কি-বোর্ড খ. মনিটর
গ. টাচ স্ক্রিন ঘ. মাদারবোর্ড
১৮৮. পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে তথ্য পাঠানোর কাজে ব্যবহৃত প্রযুক্তি কোনটি?
ক. অপটিক্যাল ফাইবার
খ. ইন্টারনেট
গ. মোবাইল ফোন
ঘ. স্যাটেলাইট
১৮৯. পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কী?
ক. মাইক্রো কম্পিউটার
খ. পিসি
গ. আইবিএম
ঘ. মাই কম্পিউটার
১৯০. CPU –এর পূর্ণ রূপ কী?
ক. Central protocol Unit
খ. Central processing Unit
গ. Cantral processing Unit
ঘ. Common processing Unit
সঠিক উত্তর: ১৮১.ক ১৮২.খ ১৮৩.গ ১৮৪.খ ১৮৫.গ ১৮৬.ঘ ১৮৭.গ ১৮৮.ঘ ১৮৯.ক ১৯০.খ
কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা