সাধারণ জ্ঞান – সেট: ২০ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো সাধারণ জ্ঞানের সেট: ১৭, ১৮, ১৯ ও ২০। সাধারণ জ্ঞানের জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা
সাধারণ জ্ঞান – সেট: ২০
১৯১. নিচের কোন বৈশিষ্ট্যের কারণে কম্পিউটার বিশ্বে বিপ্লব ঘটিয়েছে?
ক. বিভিন্নমুখী ব্যবহার
খ. জটিল কর্মপদ্ধতি
গ. ইলেকট্রনিক গঠন
ঘ. নিজস্ব বুদ্ধিমত্তা
১৯২. কম্পিউটার যন্ত্রপাতি অংশগুলোকে কী বলা হয়?
ক. ইনপুট খ. আউটপুট
গ. হার্ডওয়্যার ঘ. সফটওয়্যার
১৯৩. কম্পিউটারের মূল অংশ কয়টি?
ক. চারটি খ. তিনটি
গ. দুটি ঘ. পাঁচটি
১৯৪. ল্যাপটপ কোন ধরনের কম্পিউটারের অন্তর্ভুক্ত?
ক. সুপার খ. মিনি
গ. মেইনফ্রেম ঘ. মাইক্রো
১৯৫. নিচের কোনটি ইনপুট ডিভাইস?
ক. প্রিন্টার খ. কি-বোর্ড
গ. স্পিকার ঘ. মনিটর
১৯৬. নিচের কোনটি আউটপুট ডিভাইস?
ক. প্রিন্টার খ. কি-বোর্ড
গ. মাউস ঘ. স্ক্যানার
১৯৭. বারকোড রিডার কোন ধরনের ডিভাইস?
ক. ইনপুট খ. আউটপুট
গ. স্টোরেজ ঘ. প্রসেসিং
১৯৮. স্ক্যানার কী?
ক. ইনপুট ডিভাইস
খ. মেমোরি ডিভাইস
গ. আউটপুট ডিভাইস
ঘ. প্রসেসিং ডিভাইস
১৯৯. জয়স্টিক কী?
ক. ইনপুট ডিভাইস
খ. মেমোরি ডিভাইস
গ. আউটপুট ডিভাইস
ঘ. প্রসেসিং ডিভাইস
২০০. OMR–এর পূর্ণরূপ কী?
ক. Optimat Mark Reader
খ. Optical Mark Reader
গ. Optical Mark Recognition
ঘ. Optical Magnetic Recognition
সঠিক উত্তর: ১৯১.ক ১৯২.গ ১৯৩.ক ১৯৪.খ ১৯৫.খ ১৯৬.ক ১৯৭.ক ১৯৮.ক ১৯৯.ক ২০০.খ
কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা