সাধারণ জ্ঞান - সেট: ২২ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো সাধারণ জ্ঞানের সেট: ২১, ২২, ২৩ ও ২৪। সাধারণ জ্ঞানের জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা
সাধারণ জ্ঞান – সেট: ২২
প্রশ্ন ২১১: এককের আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী?
উত্তর: মিটার
প্রশ্ন ২১২: দৈর্ঘ্যের একক কী?
উত্তর: মিটার
প্রশ্ন ২১৩: এককের আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কী?
উত্তর: কেলভিন
প্রশ্ন ২১৪: এসআই এককে বিদ্যুৎপ্রবাহের একক কী?
উত্তর: অ্যাম্পিয়ার
প্রশ্ন ২১৫: এসআই এককে আলোক ঔজ্জ্বল্যের একক কী?
উত্তর: ক্যান্ডেলা
প্রশ্ন ২১৬: ক্ষেত্রফলের একক কোন ধরনের একক?
উত্তর: বর্গ
প্রশ্ন ২১৭: পেনিসিলিয়াম কোন ধরনের ছত্রাক?
উত্তর: মৃতজীবী
প্রশ্ন ২১৮: ব্যাকটেরিয়া কী?
উত্তর: অতিক্ষুদ্র এককোষী জীব
প্রশ্ন ২১৯: সমাঙ্গ উদ্ভিদ কী?
উত্তর: যেসব উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, তাদের সমাঙ্গ উদ্ভিদ বলে।
প্রশ্ন ২২০: জীবজগতের শ্রেণীকরণে সর্বাধুনিক পদ্ধতিটি কে আবিষ্কার করেন?
উত্তর: ১৯৭৮ সালে বিজ্ঞানী মরগিউলিস ও হুইটেকার
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়