সাধারণ জ্ঞান – সেট: ২৩ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো সাধারণ জ্ঞানের সেট: ২১, ২২, ২৩ ও ২৪। সাধারণ জ্ঞানের জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা

সাধারণ জ্ঞান – সেট: ২৩

প্রশ্ন ২২১: আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে জীবজগৎকে মোট কয়টি রাজ্যে ভাগ করা হয়েছে?

উত্তর: ৫টি রাজ্যে ভাগ করা হয়েছে।

১। মনেরা

২। প্রোটিস্টা

৩। ফানজাই

৪। প্ল্যান্টি

৫। অ্যানিমেলিয়া

প্রশ্ন ২২২: ভাইরাস শব্দের অর্থ কী?

উত্তর: ভাইরাস একটি ল্যাটিন শব্দ, যার অর্থ বিষ।

প্রশ্ন ২২৩: ক্লোরোফিল কী?

উত্তর: সবুজ কণা

প্রশ্ন ২২৪: পাখি চেনার প্রধান বৈশিষ্ট্য কী?

উত্তর: পালক

প্রশ্ন ২২৫: কোষের ফাঁকা জায়গাটিকে কী বলা হয়?

উত্তর: কোষগহ্বর

প্রশ্ন ২২৬: কে কবে কোষ আবিষ্কার করেন?

উত্তর: ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক ১৬৬৫ সালে কোষ আবিষ্কার করেন।

প্রশ্ন ২২৭: কোষের প্রাণকেন্দ্র বলা হয় কাকে?

উত্তর: নিউক্লিয়াসকে

প্রশ্ন ২২৮: জননকোষের কাজ কী?

উত্তর: জীবের প্রজননে অংশ নেওয়া

প্রশ্ন ২২৯: মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কী?

উত্তর: শক্তি উৎপাদন করা

প্রশ্ন ২৩০: পেঁয়াজের কোষ উদ্ভিদকোষ, কারণ এতে...

উত্তর: কোষপ্রাচীর আছে

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়