সাধারণ জ্ঞান – সেট: ২৪ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো সাধারণ জ্ঞানের সেট: ২১, ২২, ২৩ ও ২৪। সাধারণ জ্ঞানের জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা

সাধারণ জ্ঞান – সেট: ২৪

প্রশ্ন ২৩১: নিউক্লিয়াসের কাজ কী?

উত্তর: কোষের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করা।

প্রশ্ন ২৩২: উদ্ভিদ পানি শোষণ করে কোন অংশ দিয়ে?

উত্তর: মূলরোম দিয়ে

প্রশ্ন ২৩৩: কাণ্ডের সঙ্গে পাতা যে কোণ উৎপন্ন করে তাকে কী বলে?

উত্তর: পত্রকক্ষ

প্রশ্ন ২৩৪: উদ্ভিদের যেসব অংশ মাটির ওপর থাকে, তাদের একত্রে কী বলে?

উত্তর: বিটপ

প্রশ্ন ২৩৫: ফুলের কোন অংশটি পরাগায়নে পরোক্ষভাবে সাহায্য করে?

উত্তর: দল

প্রশ্ন ২৩৬: বটগাছের পাতা কী ধরনের?

উত্তর: সরল পত্র

প্রশ্ন ২৩৭: সালোকসংশ্লেষণ কী ধরনের প্রক্রিয়া?

উত্তর: একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া।

প্রশ্ন ২৩৮: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অপরিহার্য উপাদান কোনটি?

উত্তর: সূর্যালোক।

প্রশ্ন ২৩৯: সালোকসংশ্লেষণের আলোক বিক্রিয়া ও অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে?

উত্তর: আলোক বিক্রিয়া ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে এবং অন্ধকার বিক্রিয়া ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অংশে ঘটে।

প্রশ্ন ২৪০: কোন রঙের প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়?

উত্তর: পাতার সবুজ প্লাস্টিড।

মুহাম্মদমিজানুররহমান, সহকারীশিক্ষক, পিরোজপুরসরকারিবালিকাউচ্চবিদ্যালয়