সাধারণ জ্ঞান - সেট: ৫ | ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো সাধারণ জ্ঞানের সেট: ৫,৬,৭ ও ৮। সাধারণ জ্ঞানের জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা
সাধারণ জ্ঞান – সেট : ৫
প্রশ্ন ১: নীল নদের উপত্যকায় কোন সভ্যতা গড়ে ওঠে?
উত্তর: মিশরীয় সভ্যতা।
প্রশ্ন ২: সমাজবিজ্ঞানীদের মতে, কারা কৃষিকাজের উদ্ভাবন করেছে?
উত্তর: মেয়েরা।
প্রশ্ন ৩: খ্রিষ্টপূর্ব কত অব্দে লাঙল তৈরি হয়?
উত্তর: খ্রিষ্টপূর্ব চার হাজার অব্দে।
প্রশ্ন ৪: নৃতাত্ত্বিকভাবে বাঙালির আদিপুরুষ কারা?
উত্তর: ভেড্ডারা।
প্রশ্ন ৫: দূষণের কারণে ঢাকা শহরে শতকরা কত ভাগ শিশু শ্বাসকষ্টে ভোগে?
উত্তর: শতকরা ২৫ ভাগ।
প্রশ্ন ৬: বাংলাদেশের আবহাওয়া কেমন?
উত্তর: নাতিশীতোষ্ণ।
প্রশ্ন ৭: প্রাচীন যুগে কোন বৌদ্ধ ভিক্ষু বাংলায় এসেছিলেন?
উত্তর: চীনের বৌদ্ধ ভিক্ষু হিউয়েন সাং।
প্রশ্ন ৮: বাংলাদেশের সীমান্তে কোন দিকে
মিয়ানমার অবস্থিত?
উত্তর: দক্ষিণ–পূর্ব দিকে।
প্রশ্ন ৯: কোন নদীকে কীর্তিনাশা বলা হয়?
উত্তর: পদ্মা।
প্রশ্ন ১০: কত বছর আগে মহাস্থানগড় ও উয়ারি-বটেশ্বর নগর গড়ে উঠেছিল?
উত্তর: আড়াই থেকে তিন হাজার বছর আগে।