সাধারণ জ্ঞান - সেট : ৬ | ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো সাধারণ জ্ঞানের সেট: ৫,৬,৭ ও ৮। সাধারণ জ্ঞানের জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা

সাধারণ জ্ঞান – সেট : ৬

প্রশ্ন ১১: পৃথিবীর সবচেয়ে ঘনবসতির দেশ কোনটি?

উত্তর: বাংলাদেশ।

প্রশ্ন ১২: উয়ারি–বটেশ্বর কোন জেলায় অবস্থিত?

উত্তর: নরসিংদী।

প্রশ্ন ১৩: সিন্ধু সভ্যতা কত খ্রিষ্টপূর্বাব্দে গড়ে ওঠে?

উত্তর: ৩০০০ খ্রিষ্টপূর্বাব্দে।

প্রশ্ন ১৪: সিন্ধু সভ্যতা কবে ধ্বংস হয়ে যায়?

উত্তর: ২৭৫০ খ্রিষ্টপূর্বাব্দে।

প্রশ্ন ১৫: পুণ্ড্রবর্ধনের রাজধানী কোথায় ছিল?

উত্তর: মহাস্থানগড়।

প্রশ্ন ১৬: গণতান্ত্রিকভাবে প্রথম রাজা নির্বাচিত হন কে?

উত্তর: গোপাল।

প্রশ্ন ১৭: পাল বংশের বিখ্যাত শাসক কে ছিলেন?

উত্তর: ধর্মপাল ও দেবপাল।

প্রশ্ন ১৮: কৈবর্তদের নেতা কে ছিলেন?

উত্তর: দিব্য (বরেন্দ্রর রাজা)।

প্রশ্ন ১৯: পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন?

উত্তর: বৌদ্ধধর্মের।

প্রশ্ন ২০: বাংলা ভাষার সবচেয়ে পুরোনো নিদর্শন কী?

উত্তর:চর্যাপদ।

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক , বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা