সাধারণ জ্ঞান – সেট: ৭ | ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো সাধারণ জ্ঞানের সেট: ৫,৬,৭ ও ৮। সাধারণ জ্ঞানের জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা

সাধারণ জ্ঞান – সেট : ৭

প্রশ্ন ২১: প্রাচীন এশিয়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কোনটি?

উত্তর: নালন্দা।

প্রশ্ন ২২: কার আক্রমণে সেন রাজত্বের অবসান ঘটে?

উত্তর: তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি।

প্রশ্ন ২৩: কবি চণ্ডীদাস কোন আমলের কবি?

উত্তর: সুলতানি আমলের কবি।

প্রশ্ন ২৪: ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’ কে বলেছেন?

উত্তর: কবি চণ্ডীদাস।

প্রশ্ন ২৫: ‘সদুক্তির্কণামৃত’ বইটি কে সংকলন করেছেন?

উত্তর: শ্রীধর দাস।

প্রশ্ন ২৬: রাষ্ট্র গঠনের উপাদান কী কী?

উত্তর: জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব।

প্রশ্ন ২৭: একই ব্যক্তি দুই দেশের নাগরিকত্ব লাভ করলে তাকে কী বলে?

উত্তর: দ্বিনাগরিকত্ব।

প্রশ্ন ২৮: জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর: অষ্টম।

প্রশ্ন ২৯: কোথায় বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়?

উত্তর: মুজিবনগরে।

প্রশ্ন ৩০: পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কী?

উত্তর: এশিয়া।

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক , বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা