সাধারণ জ্ঞান – সেট: ৮ | ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো সাধারণ জ্ঞানের সেট: ৫,৬,৭ ও ৮। সাধারণ জ্ঞানের জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা
সাধারণ জ্ঞান – সেট : ৮
প্রশ্ন ৩১: এশিয়া ও ইউরোপকে একত্রে কী বলা হয়?
উত্তর: ইউরেশিয়া।
প্রশ্ন ৩২: রাশিয়া ও তুরস্ককে কী বলা হয়?
উত্তর: ইউরেশিয়ার দেশ।
প্রশ্ন ৩৩: এশিয়া মহাদেশে মোট রাষ্ট্রের সংখ্যা কত?
উত্তর: ৫১টি।
প্রশ্ন ৩৪: তাজিংডং (বিজয়) কোথায় অবস্থিত?
উত্তর: বান্দরবানে।
প্রশ্ন ৩৫: সার্ক গঠনের কারণ কী?
উত্তর: আঞ্চলিক সহযোগিতা।
প্রশ্ন ৩৬: মানুষ কোন বয়স থেকে অধিকার অর্জন করা শুরু করে?
উত্তর: জন্ম থেকে।
প্রশ্ন ৩৭: শিশুর বেঁচে থাকা ও বড় হওয়ার অধিকার রক্ষা করার দায়িত্ব কার?
উত্তর: রাষ্ট্রের।
প্রশ্ন ৩৮: শিশু কারা?
উত্তর: ১৮ বছরের নিচে সব মানবসন্তানই শিশু।
প্রশ্ন ৩৯: জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ কবে গৃহীত হয়?
উত্তর: ১৯৮৯ সালের ২০ নভেম্বর।
প্রশ্ন ৪০: জাতিসংঘ শিশু অধিকার সনদে মোট কয়টি ধারা আছে?
উত্তর: ৫৪টি।