সাধারণ জ্ঞান - সেট: ৯ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো সাধারণ জ্ঞানের সেট: ৯, ১০, ১১ ও ১২। সাধারণ জ্ঞানের জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা

সাধারণ জ্ঞান – সেট : ৯

প্রশ্ন ৮১: আফগানিস্তান কত সালে সার্কের সদস্যপদ লাভ করে?

উত্তর: ২০০৫ সালে।

প্রশ্ন ৮২: কত সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের কথা বলা হয়েছে?

উত্তর: ২০১৫।

প্রশ্ন ৮৩: জি–৮ গ্রুপের সদস্যদেশ কয়টি?

উত্তর: ৮টি।

প্রশ্ন ৮৪: কোন সংগঠন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ঘোষণা করেছে?

উত্তর: জাতিসংঘ।

প্রশ্ন ৮৫: প্রাচীন বাংলায় ব্যবসা-বাণিজ্য প্রসারের কারণ কী?

উত্তর: অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প

প্রশ্ন ৮৬: বাংলাদেশের প্রাচীনতম ভূমি কোনগুলো?

উত্তর: সিলেট, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লার অংশবিশেষ

প্রশ্ন ৮৭: উয়ারী-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?

উত্তর: নরসিংদী

প্রশ্ন ৮৮: প্রাগৈতিহাসিক যুগকে অনেকে কী যুগ বলে?

উত্তর: প্রস্তরযুগ

প্রশ্ন ৮৯: ভারত উপমহাদেশের প্রথম নগরসভ্যতা কোনটি?

উত্তর: সিন্ধু সভ্যতা

প্রশ্ন ৯০: মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরের নাম কী ছিল?

উত্তর: পুণ্ড্রনগর

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক , বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা