পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্র - বিশেষ পরামর্শ
সূত্র ও গাণিতিক সমস্যায় গুরুত্ব দাও | এইচএসসি পরীক্ষা ২০২১
প্রিয় পরীক্ষার্থী,
পদার্থবিজ্ঞানের দুই পত্রেই মনোযোগ দিয়ে রিভিশন করতে হবে।
এ বছর অধ্যায়ের পরিধি সীমিত এবং প্রতিটি অধ্যায়ে পড়তেও হবে সীমিত পরিসরে । তাই যত্ন নেওয়ার সুযোগ রয়েছে।
১ম পত্রের জন্য নির্ধারিত ছয়টি ও ২য় পত্রের জন্য ৫টি অধ্যায়ের নির্বাচিত অংশগুলো আয়ত্তে এনে পরীক্ষায় অংশ নিতে হবে।
পদার্থবিজ্ঞানের দুই পত্রেই গাণিতিক বিষয়গুলো পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য সহায়ক। তাই গাণিতিক ব্যাখ্যা ও বিশ্লেষণে প্রশ্নে কী চাওয়া হয়েছে, অবশ্যই ভালো করে পড়ে উত্তর লিখবে।
গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে হিসাবনিকাশ সঠিক হওয়া জরুরি।
সৃজনশীল প্রশ্ন ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে সঠিক একক লেখা জরুরি।
পদার্থবিজ্ঞান ১ম পত্রে ভৌতজগৎ, ভেক্টর, বলবিদ্যা, নিউটনের তৃতীয় সূত্র, টর্ক, অভিকর্ষ বল, পর্যায়বৃত্ত, আদর্শ গ্যাস, বয়েলের সূত্রের ওপর বেশি নজর দেবে।
পদার্থবিজ্ঞান ২য় পত্রে তাপবিদ্যা, জুলের তাপীয় ক্রিয়ার সূত্র, কির্শফের সূত্র, আলোর ব্যতিচার, আপেক্ষিকতার তথ্য ও সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের ওপর জোর দেবে।
নৈর্ব্যক্তিক প্রশ্ন ২৫টির মধ্য থেকে ১২টির উত্তর দিতে হবে।
এ ক্ষেত্রে কোন ১২টির উত্তর তুমি দিতে পারবে তা নিশ্চিত হয়ে সেগুলোর বৃত্ত ভরাট করবে যথাযথ নিয়ম মেনে।
এ ক্ষেত্রে প্রশ্ন পড়ার সময়ই তোমাকে নির্ধারিত প্রশ্নগুলো নির্বাচন করতে হবে।
সবচেয়ে বেশি জরুরি হলো—পুরো সময়টা নিজেকে শান্ত রেখে প্রশ্নগুলোর উত্তর দেওয়া।
অবশ্যই সফলতা আসবে।
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা