হিসাববিজ্ঞান ১ম পত্র | জ্ঞানমূলক প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ২

প্রশ্ন: মাঠপর্যায়ের বই কী?

উত্তর: যে স্থানে লেনদেন সংঘটিত হয়, সেখানে জাবেদা লেখা হয় বলে একে মাঠপর্যায়ের বই বলা হয়।

প্রশ্ন: জাবেদাকরণ বা জাবেদাভুক্তিকরণ কী?

উত্তর: লেনদেনকে জাবেদায় নিয়মানুযায়ী লিপিবদ্ধ করার কাজকে জাবেদাভুক্তিকরণ বলে।

প্রশ্ন: মূল্য সংযোজন কর বা মূসক কী?

উত্তর: বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাখ্যা অনুযায়ী, উৎপাদক তার কাঁচামাল বা ক্রীত পণ্যের মূল্যের সঙ্গে নতুন বা উন্নততর পণ্য বিক্রয় করার পূর্বে যে ‘ব্যয়’ বা ‘মূল্য’ যুক্ত করে থাকে, তাকে ‘মূল্য সংযোজন কর’ বলে।

প্রশ্ন: জাবেদায়ন কী?

উত্তর: ব্যবসায়ের দৈনন্দিন লেনদেন সংঘটিত হওয়ার পর উক্ত লেনদেনগুলোকে দুতরফা দাখিলা পদ্ধতির বর্ণিত নীতি অনুযায়ী হিসাবের প্রাথমিক বই জাবেদায় লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে জাবেদায়ন বলে।

প্রশ্ন: জার্নাল ভাউচার কী?

উত্তর: আধুনিক হিসাব ব্যবস্থায় প্রতিটি জাবেদা আলাদা আলাদা লেখা হয়, যাকে বলে জার্নাল ভাউচার।

প্রশ্ন: ক্রয় জাবেদা কী?

উত্তর: সাধারণত বিক্রয়ের উদ্দেশ্যে ধারে ক্রীত পণ্যসামগ্রীর হিসাব তারিখের ক্রমানুসারে যে সহকারী বইতে উপযুক্ত ব্যাখ্যা, বিবরণসহ লিপিবদ্ধ করা হয়, তাকে ক্রয় জাবেদা বলে। পণ্যের তালিকা মূল্য হতে ব্যবসায়িক বাট্টার পরিমাণ বাদ দিয়ে দেখানো হয়, তবে নগদ বাট্টা ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হয় না।

প্রশ্ন: বিক্রয় জাবেদা কী?

উত্তর: বিক্রয়ের মাধ্যমেই প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে, যার দ্বারা পরবর্তী সময়ে ব্যবসায়ের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণের কাজ সম্পাদিত হয়।

আজকাল অহরহ ছোট-বড় সব প্রতিষ্ঠানই ধারে প্রচুর পরিমাণে পণ্য বিক্রয় করছে। ধারে বিক্রয়সংক্রান্ত লেনদেন ক্রমানুসারে প্রাথমিকভাবে এ বইতে লিপিবদ্ধ করা হয়। ব্যবহারের উদ্দেশ্যে কেনা কোনো সামগ্রী পরবর্তী সময়ে বিক্রয় করলে এ বইতে লেখা

হয় না।

প্রশ্ন: ক্রয় ফেরত জাবেদা কী?

উত্তর: ক্রয়কৃত মাল নিম্নমানের বা আংশিক ক্ষতিগ্রস্ত হলে বা নমুনা মোতাবেক না হলে ক্রেতা উক্ত মাল বিক্রেতা বা সরবরাহকারীকে ফেরত দিয়ে থাকে। এরূপ ক্রয়কৃত পণ্যের ফেরত সংক্রান্ত লেনদেন প্রাথমিকভাবে তারিখ অনুযায়ী যে বইতে লিপিবদ্ধ করা হয়, তাকে ক্রয় ফেরত জাবেদা বলে।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষকসিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা