অধ্যায় ২
১৩. মেয়াদ অনুত্তীর্ণ বিজ্ঞাপন কোন ধরনের ব্যয়?
ক. মূলধনজাতীয় ব্যয়
খ. মুনাফাজাতীয় ব্যয়
গ. চলিত ব্যয়
ঘ. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
১৪. ব্যক্তিবাচক হিসাবের ক্রেডিট ব্যালান্স দ্বারা কী বোঝায়?
ক. পাওনাদার
খ. উত্তোলন হিসাব
গ. দেনাদার হিসাব
ঘ. মুনাফা
১৫. বিক্রয়কারীর নিকট ভ্যাট কোন ধরনের হিসাব?
ক.আয় খ. দায়
গ. সম্পদ ঘ. খরচ
১৬. হিসাবকাল শেষে প্রদেয় হিসাবের উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়?
ক. আয় খ. সম্পদ
গ. দায় ঘ. মালিকানাস্বত্ব
১৭. নিচের কোনটি স্পর্শনীয় সম্পত্তি?
ক. প্রাথমিক খরচাবলি
খ. সুনাম
গ. প্রাপ্য নোট
ঘ. বিলম্বিত বিজ্ঞাপন
১৮. সনাতন পদ্ধতিতে বকেয়া বেতন কোন ধরনের হিসাব?
ক. সম্পত্তিবাচক খ. ব্যক্তিবাচক
গ. নামিক ঘ. দায়বাচক
১৯. হিসাবকাল শেষে কোন হিসাব বন্ধ করে দিতে হয়?
ক. সকল প্রকার সম্পদ হিসাব
খ. সকল প্রকার নামিক হিসাব
গ. সকল প্রকার ব্যক্তিবাচক হিসাব
ঘ. সকল প্রকার দায় হিসাব
২০. আধুনিক পদ্ধতিতে উত্তোলন কোন জাতীয় হিসাব?
ক. সম্পদ খ. মালিকানাস্বত্ব
গ. ব্যয় ঘ. আয়
২১. নিচের কোন কোন হিসাব ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে?
ক. সম্পদ, উত্তোলন ও দায় হিসাব
খ. আয়, দায় ও মালিকানাস্বত্ব
গ. আয়, সম্পদ ও উত্তোলন
ঘ. ব্যয়, দায় ও মালিকানাস্বত্ব
২২. উত্তোলনের সুদ ব্যবসায়ের কী?
ক. ব্যয় খ. আয়
গ. দায় ঘ. সম্পদ
২৩. নিচের কোনটি দ্বারা ভবিষ্যতে সুবিধা পাওয়া যায়?
ক. অনুপার্জিত আয়
খ. অনিঃশেষিত ব্যয়
গ. প্রাপ্ত আয়
ঘ. প্রদেয় ব্যয়
সঠিক উত্তর
অধ্যায় ২: ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. গ ১৮. খ ১৯. খ ২০. খ ২১. খ ২২. খ ২৩. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা