হিসাববিজ্ঞান ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ২

২৪. খুব সহজে নগদে রূপান্তরযোগ্য সম্পদকে কী বলে?

ক. অলীক সম্পত্তি

খ. তরল সম্পত্তি

গ. অস্পর্শনীয় সম্পত্তি

ঘ. স্থায়ী সম্পত্তি

২৫. হিসাবকাল শেষে প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়?

ক. আয় খ. সম্পদ

গ. দায় ঘ. মালিকানাস্বত্ব

২৬. মূলধনের সুদ ব্যবসায়ের কী?

ক. ব্যয় খ. আয়

গ. দায় ঘ. সম্পদ

২৭. নিচের কোন কোন হিসাব ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে?

ক. সম্পদ, ব্যয় ও দায় হিসাব

খ. সম্পদ, উত্তোলন ও ব্যয় হিসাব

গ. সম্পদ, উত্তোলন ও আয় হিসাব

ঘ. ব্যয়, দায় ও সম্পদ হিসাব

২৮. নামিক হিসাবের ডেবিট উদ্বৃত্ত দ্বারা ব্যবসায়ের কী বোঝায়?

ক. আয় খ. ব্যয়

গ. সম্পদ ঘ. দায়

২৯. কোনটি নামিক হিসাব?

ক. বকেয়া বেতন

খ. অগ্রিম ভাড়া

গ. প্রত্যক্ষ মজুরি

ঘ. অনাদায়ী উপভাড়া

৩০. সম্পত্তির ওপর মালিক ও পাওনাদারের দাবিকে দায় বলা হয় কেন?

ক. মালিক ও পাওনাদার কারবারের মুনাফা পায় বলে

খ. প্রতিষ্ঠানের উন্নয়নে এদের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ বলে

গ. মালিক ও পাওনাদারের কাছে প্রতিষ্ঠান ঋণী বলে

ঘ. প্রতিষ্ঠান মালিক ও পাওনাদারের কাছে টাকা পায় বলে

৩১. আধুনিক পদ্ধতিতে হিসাবকে কয়ভাগে ভাগ করা যায়?

ক. এক ভাগে খ. দুই ভাগে

গ. তিন ভাগে ঘ. পাঁচ ভাগে

৩২. হিসাবকাল শেষে কোন হিসাবটি বন্ধ করা হয়?

ক. মূলধন হিসাব

খ. উত্তোলন হিসাব

গ. আসবাবপত্র হিসাব

ঘ. নগদান হিসাব

৩৩. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানসংক্রান্ত হিসাবকে কী বলে?

ক. অব্যক্তিবাচক হিসাব

খ. ব্যক্তিবাচক হিসাব

গ. সম্পত্তিবাচক হিসাব

ঘ. আয়–ব্যয়বাচক হিসাব

সঠিক উত্তর

অধ্যায় ২: ২৪. খ ২৫. খ ২৬. ক ২৭. খ ২৮. খ ২৯. গ ৩০. গ ৩১. ঘ ৩২. খ ৩৩. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা