হিসাববিজ্ঞান ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৪

১. জনাব মফিজ ১০০ টাকা মূল্যের ২৫০টি শেয়ার ১২০ টাকা দরে ক্রয় করে। তার দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ?

ক. ৫,০০০ টাকা

খ. ২৫,০০০ টাকা

গ. ৩০,০০০ টাকা

ঘ. ৫৫,০০০ টাকা

২. কোম্পানির জন্মসনদ কোনটি?

ক. পরিমেল নিয়মাবলি

খ. নিবন্ধনপত্র

গ. কার্যারম্ভের অনুমতিপত্র

ঘ. সংঘস্মারক

৩. যৌথ মূলধনী কোম্পানির গঠনতন্ত্র কোনটি?

ক. স্মারকলিপি

খ. বিবরণপত্র

গ. নিবন্ধনপত্র

ঘ. পরিমেল নিয়মাবলি

৪. কোনটিকে কোম্পানির সনদ বলা হয়?

ক. পরিমেল বন্ধ

খ. পরিমেল নিয়মাবলি

গ. নিবন্ধনপত্র

ঘ. শেয়ার সার্টিফিকেট

৫. যৌধ মূলধনী কারবারের আদায়কৃত মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র এককের নাম কী?

ক. বন্ড

খ. শেয়ার

গ. রাইট শেয়ার

ঘ. অগ্রাধিকার শেয়ার

৬. ঋণপত্র কোম্পানির কোন ধরনের দায়?

ক. চলতি দায় খ. স্বল্পমেয়াদি দায়

গ. বহিঃদায় ঘ. অন্তঃদায়

৭. কোম্পানির মূলধনের ক্ষুদ্র একককে কী বলে?

ক. ঋণপত্র খ. স্টক

গ. বন্ড ঘ. শেয়ার

৮. ঋণপত্রের মাধ্যমে সংগ্রহ করা হয়ে থাকে—

ক. মূলধন খ. অতিরিক্ত মূলধন

গ. লভ্যাংশ ঘ. ঋণ

৯. অধিকার শেয়ার ইস্যু মূলত—

ক. বিদ্যামান শেয়ার বিক্রয়ের অধিকার

খ. লভ্যাংশ গ্রহণের অধিকার

গ. নতুন ইস্যুকৃত শেয়ার ক্রয়ের অধিকার

ঘ. পরিচালনায় অংশগ্রহণের অধিকার

১০. ঋণপত্রের ক্রেতারা কোম্পানির কী?

ক. উদ্যোক্তা খ. পাওনাদার

গ. মালিক ঘ. প্রবর্তক

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১. খ ২. খ ৩. ক ৪. ক ৫. খ ৬. গ ৭. ঘ ৮. ঘ ৯. গ ১০. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা