অধ্যায় ৪
১১. রাইট বা অধিকার ইস্যু কাদের মধ্যে বণ্টন করা হয়?
ক. পুরাতন শেয়ারহোল্ডারদের মধ্যে
খ. নতুন শেয়ারহোল্ডারদের মধ্যে
গ. পরিচালকদের মধ্যে
ঘ. কর্মচারীদের মধ্যে
১২. যখন কোম্পানি নিজের শেয়ার ক্রয় করে, তখন তাকে কী বলে?
ক. ট্রেজারি শেয়ার
খ. বোনাস শেয়ার
গ. রাইট শেয়ার
ঘ. সাধারণ শেয়ার
১৩. কোম্পানি ব্যবসায় বিলোপসাধনের সময় সর্বশেষ নিচের কার দেনা পরিশোধ করে?
ক. অগ্রাধিকার শেয়ারহোল্ডারদের
খ. বন্ড বা ঋণপত্রের ধারকদের
গ. সাধারণ শেয়ারহোল্ডারদের
ঘ. বিবিধ পাওনাদারদের
১৪. কোম্পানি প্রথম যে শেয়ার বিক্রি করে তাকে কী বলে?
ক. প্রাথমিক শেয়ার
খ. মাধ্যমিক শেয়ার
গ. অগ্রাধিকার শেয়ার
ঘ. অধিকার শেয়ার
১৫. কোন ধরনের শেয়ার মালিক চলতি বছরের মুনাফা দ্বারা বিগত বছরের বকেয়া লভ্যাংশ পেয়ে থাকেন?
ক. অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার মালিক
খ. সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার মালিক
গ. অপরিশোধ্য অগ্রাধিকার শেয়ার মালিক
ঘ. পরিবর্তনশীল অগ্রাধিকার শেয়ার মালিক
১৬. লভ্যাংশ হিসেবে নগদ টাকার পরিবর্তে কোন শেয়ার প্রদান করা হয়?
ক. অগ্রাধিকার শেয়ার
খ. রাইট শেয়ার
গ. প্রাথমিক শেয়ার
ঘ. বোনাস শেয়ার
১৭. কোম্পানি প্রথমে যে শেয়ার বিক্রি করে তাকে কি বলে?
ক. IPO খ. MPO
গ. RPO ঘ. SEC
১৮. কোম্পানি গঠনের সময় শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের যে অধিকার পাওয়া যায়, সেই মূলধনকে কী বলে?
ক. অনুমোদিত মূলধন
খ. ইস্যুকৃত মূলধন
গ. তলবকৃত মূলধন
ঘ. আদায়কৃত মূলধন
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১১. ক ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা