হিসাববিজ্ঞান ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৫

৫৮. ব্যবসায়ের হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করার জন্য নিরীক্ষককে যে অর্থ প্রদান করা হয় তাকে কী বলে?

ক. বেতন খ. মজুরি

গ. নিরীক্ষা ফি ঘ. নিবন্ধন ফি

৫৯. বিদেশে পণ্য বিক্রয়ের জন্য বিক্রীত পণ্যের ওপরে সরকারকে প্রদত্ত অর্থকে কী বলে?

ক. আমদানি শুল্ক খ. রপ্তানি শুল্ক

গ. ক্রয় শুল্ক ঘ. বিক্রয় শুল্ক

৬০. কোম্পানির অর্জিত মুনাফার ওপর সরকারকে বাধ্যতামূলকভাবে যে কর প্রদান করতে হয় তাকে কী বলে?

ক. আয়কর

খ. বিক্রয়কর

গ. পরোক্ষ কর

ঘ. মূল্য সংযোজনকর

৬১. শেয়ার অবলেখকের কমিশন ব্যবসায়ের কী ধরনের ব্যয়?

ক. মুনাফা জাতীয় খরচ

খ. সাধারণ খরচ

গ. প্রাথমিক খরচ

ঘ. মূলধন জাতীয় খরচ

৬২. যৌথ মূলধনী কোম্পানির মুনাফা যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করা হয় তাকে কী বলে?

ক. বোনাস খ. মুনাফা

গ. সুদ ঘ. লভ্যাংশ

৬৩. কোম্পানির হিসাবকাল শেষ হওয়ার পূর্বে মধ্যবর্তী কোনো সময়ে মুনাফার পর্যাপ্ততা বিবেচনা করে যে লভ্যাংশ প্রদান করা হয় তাকে কী বলে?

ক. অন্তবর্তীকালীন লভ্যাংশ

খ. প্রস্তাবিত লভ্যাংশ

গ. ঘোষিত লভ্যাংশ

ঘ. দাবিহীন লভ্যাংশ

৬৪. প্রতিপূরক তহবিল কেন সৃষ্টি করা হয়?

ক. দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধের জন্য

খ. স্বল্পমেয়াদি ঋণ পরিশোধের জন্য

গ. ব্যবসায়ের সম্পদ বৃদ্ধির জন্য

ঘ. ব্যবসায়ের আর্থিক ভিত্তি মজবুত করার জন্য

৬৫. তহবিল ১১–এর ১ম খণ্ডে কোনটি প্রস্তুতের নির্দেশ থাকে?

ক. বিশদ আয় বিবরণী

খ. সংরক্ষিত আয় বিবরণী

গ. লাভ–লোকসান আবণ্টন হিসাব

ঘ. আর্থিক অবস্থার বিবরণী

৬৬. সুনাম কারবারের কী?

ক. একিট আয় খ. একটি দায়

গ. একটি ব্যয় ঘ. একটি সম্পদ

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৫৮. গ ৫৯. খ ৬০. ক ৬১. ঘ

৬২. ঘ ৬৩. ক ৬৪. ক ৬৫. গ ৬৬. ঘ


মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা