হিসাববিজ্ঞান ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৫

৬৭. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় কখন?

ক. বছরের যেকোনো সময়ে

খ. হিসাবকালের শেষ তারিখে

গ. প্রতি মাসের শেষে

ঘ. প্রতি তিন মাস অন্তর

৬৮. কোনটি অসমন্বিত ব্যয়

ক. মিস্ত্রির মজুরি খ. ক্রয় পরিবহন

গ. প্রাথমিক খরচ ঘ. কাঠ ক্রয়

৬৯. ঋণপত্রের ওপর বাট্টা আর্থিক বিবরণীর কোথায় দেখাতে হয়?

ক. বিশদ আয় বিবরণীর ব্যয়

খ. বিশদ আয় বিবরণীর আয়

গ. আর্থিক অবস্থার বিবরণীর দায়

ঘ. আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ

৭০. ধারে ক্রয় ১০,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি। রেওয়ামিলে ক্রয় ২,০০,০০০ টাকা এবং প্রদেয় হিসাব ১,৫০,০০০ টাকা। আর্থিক বিবরণীতে প্রদেয় হিসাব কত হবে?

ক. ১,৪০,০০০ টাকা

খ. ১,৫০,০০০ টাকা

গ. ১,৬০,০০০ টাকা

ঘ. ২,০০,০০০ টাকা

৭১. বকেয়া খরচ কোন দায়ের উদাহরণ?

ক. চলতি দায় খ. চলতি সম্পত্তি

গ. স্থায়ী সম্পদ ঘ. স্থায়ী দায়

৭২. ঋণপত্রের বকেয়া সুদ কোন ধরনের দায়?

ক. চলতি খ. দীর্ঘমেয়াদি

গ. সম্ভাব্য দায় ঘ. অন্তর্দায়

৭৩. জনাব হোসেন কর্তৃক প্রস্তুতকৃত ৫,০০০ টাকার ৩ মাস মেয়াদি বিলে জামিল স্বীকৃতি প্রদান করে। জনাব হোসেন ওই দিনই বিলটি ব্যাংক থেকে ১২% হারে বাট্টা করে নেয়। বাট্টাকৃত বিলের প্রাপ্ত অর্থের পরিমাণ কত?

ক. ৪,৪০০ টাকা খ. ৪,৭০০ টাকা

গ. ৪,৮৫০ টাকা ঘ. ৪,৯০০ টাকা

৭৪. চলতি বছরে বিনিয়োগের ক্রয়মূল্যের ওপর ৫% হারে বিনিয়োগের সুদ প্রাপ্তি ৩,৭৫০ টাকা হলে বিনিয়োগের প্রারম্ভিক মূল্য কত?

ক. ৭১,২০০ টাকা খ. ৭৫,০০০ টাকা

গ. ৩৭,৫০০ টাকা ঘ. ১৮,৭৫০ টাকা

৭৫. কোনটি মূলধন জাতীয় ব্যয়?

ক. আসবাব ক্রয়

খ. কোমল পানীয় ক্রয়

গ. মনিহারি দ্রব্যাদি

ঘ. খাদ্যদ্রব্য ক্রয়

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৬৭. ঘ ৬৮.খ ৬৯. গ ৭০. ঘ ৭১. গ ৭২. ক ৭৩. গ ৭৪. খ ৭৫. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা