অধ্যায় ৫
৯৩. প্রদেয় মাসিক ভাড়া ২,০০০ টাকা। রেওয়ামিলের ডেবিটে প্রদত্ত ভাড়া দেওয়া আছে ২০,০০০ টাকা। বকেয়া ভাড়া কত?
ক. ৪,০০০ টাকা খ. ২০,০০০ টাকা
গ. ২২,০০০ টাকা ঘ. ২৪,০০০ টাকা
৯৪. বছরের শুরুর তারিখে আসবাবপত্র ১,০০,০০০ টাকা, চলতি বছরের মাঝামাঝি সময়ে ৪০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করা হয়েছে এবং অবচয়ের হার ১০% হলে আসবাবপত্রের অবচয় কত?
ক. ৮,০০০ টাকা খ. ১০,০০০ টাকা
গ. ১২,০০০ টাকা ঘ. ১৪,০০০ টাকা
৯৫. সরোয়ার ট্রেডার্সের রেওয়ামিলের ১০ মাসের বেতন ১২,০০০ টাকা দেওয়া আছে। সরোয়ার ট্রেডার্সের বকেয়া বেতনের পরিমাণ কত?
ক. ১,২০০ টাকা খ. ২,৪০০ টাকা
গ. ২,০০০ টাকা ঘ. ২৪০ টাকা
৯৬. অবচয় খরচ ব্যবসায় প্রতিষ্ঠানের—
i. সম্পদ বৃদ্ধি করে
ii. ব্যয় বৃদ্ধি করে
iii. সম্পদ হ্রাস করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৭. সমাপনী মজুত পণ্যের মূল্য বেশি দেখানো হলে—
i. বিক্রীত পণ্যের ব্যয় কম দেখানো হবে
ii. নিট মুনাফা বেশি দেখানো হবে
iii. চলতি সম্পদ বেশি দেখানো হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৮. পরিচালন ব্যয়—
i. অফিস বেতন
ii. বিজ্ঞাপন
iii. বিক্রয় পরিবহন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৯. অদাবিকৃত লভ্যাংশ হলো—
i. ঘোষণাকৃত লভ্যাংশের একটি অংশ
ii. একটি চলতি দায়
iii. দীর্ঘদিন পর মুনাফার সঙ্গে সমন্বয় করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০০. ট্রেডমার্ক হচ্ছে ব্যবসায়ের—
i. স্থায়ী সম্পদ
ii. অস্পর্শনীয় সম্পদ
iii. অলীক সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৯৩. ক ৯৪. গ ৯৫. খ ৯৬. গ ৯৭. ঘ ৯৮. ঘ ৯৯. ঘ ১০০. ক
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা