চতুর্থ শিল্পবিপ্লবের আলোকে আমরা প্রতিটি প্রোগ্রামের পাঠ্যক্রম এমনভাবে বিন্যস্ত করেছি, যাতে আমাদের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা কার্যকরভাবে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।
বর্তমানে বাংলাদেশ ডিজিটাল মহাসড়কে দ্রুতবেগে অগ্রসর হচ্ছে। অগ্রগতির ধারার সঙ্গে তাল মিলিয়ে চলতে বিইউবিটিতে আমরা পাঠ্যক্রমে ইন্টারনেট অব থিংস (আইওটি), ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, মেশিন লার্নিং, রোবট ইত্যাদি অন্তর্ভুক্ত করেছি। এরই ধারাবাহিকতায় আমরা আইওটি ল্যাব এবং আইসিটি বিভাগের সহায়তায় মোবাইল গেমস অ্যান্ড অ্যাপস, মেশিন লার্নিং ল্যাব স্থাপন করেছি। এসব ল্যাবে আমরা বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্প হাতে নিয়েছি, যা আমাদের জনগণের নিত্যদিনের সমস্যাকে লাঘব করতে সহায়তা করবে।
উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)