জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিষয় পছন্দক্রম ভর্তি পরীক্ষার পরে

প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদন চলছে। ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এ আবেদন। আবদেন চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এবার বিষয় পছন্দক্রম (সাবজেক্ট চয়েস) দিতে হবে ভর্তি পরীক্ষার পরে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ‘Subject Choice ভর্তি পরীক্ষার পরে নেওয়া হবে। এখন শুধু ছবি এবং স্বাক্ষর আপলোড দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে।’

আরও পড়ুন

১ ডিসেম্বর থেকে প্রাথমিক আবেদন নেওয়া শুরু হয়। আবেদন শেষ হয় ১৫ ডিসেম্বরে। ১ লাখ ৯৩ হাজার ৬৩৪ শিক্ষার্থী আবেদন করেছেন। ২ হাজার ৮১৫টি আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে প্রতি ইউনিটে ৪০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। ৪০ হাজার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী বাছাই করার জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরকে (চতুর্থ বিষয়সহ) ভিত্তি করে যোগ্য পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হবে। যদি একই পয়েন্ট বা নম্বর প্রাপ্ত ৪০ হাজারতম প্রার্থী একাধিক হয়, তাহলে তাদেরকেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। পরীক্ষা দেয়ার জন্য যোগ্য প্রাথমিকভাবে বাছাইকৃত ৪০ হাজার পরীক্ষার্থীর নাম ও রোল নম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং পরীক্ষার্থীদের প্রদানকৃত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও জানিয়ে দেয়া হবে।

প্রাথমিকভাবে বাছাইকৃত প্রত্যেক ইউনিটের ৪০ হাজার পরীক্ষার্থীর মধ্যে অন্তর্ভুক্ত আবেদনকারীরাই কোটার সুবিধা পাবেন। এ শর্ত পোষ্য কোটাসহ সকল কোটার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
ফাইল ছবি

প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীর করণীয়

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত আবেদনকারীকে বহুনির্বাচনী ও লিখিত ভর্তি পরীক্ষা ফি বাবদ ৭০০ টাকা সার্ভিস চার্জসহ জমা দিতে হবে। ৩০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে। JnU Admission ওয়েবসাইটে ‘Applicant Login লিংকে ক্লিক করে এইচএসসি ও এসএসসির রোল, মোবাইল নম্বর এবং মোবাইল নম্বরে প্রদত্ত পাসওয়ার্ড দিয়ে লগইন করে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন

আবেদনকারীকে অগ্রাধিকার ভিত্তিতে/ইউনিট ভিত্তিক বিষয় পছন্দ (Subject Choice) দিতে হবে। ওয়েবসাইটে প্রদর্শিত তালিকার সব বিষয়কেই অগ্রাধিকার অনুযায়ী পছন্দ করতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে বিষয় পছন্দ করা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী সময়ে আবেদনকারীর প্রদত্ত বিষয় পছন্দক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। তাই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে ভেবেচিন্তে বিষয় পছন্দক্রম সাজাতে হবে।

Final Submit Button-এ Click করার পর পূরণ করা ফরমের কোনো তথ্য পরিবর্তন করা যাবে না। তাই Final Submit Button এ Click করার আগেই নিশ্চিত হতে হবে যে ফরমটি যথাযথভাবে পূরণ করা হয়েছে। চেক করার পর সকল তথ্য যথাযথ হলে Final Submit Button এ Click করতে হবে। তারপর প্রবেশপত্র (Admit Card) প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে এবং পরীক্ষার হলে প্রত্যবেক্ষককে প্রদর্শন করতে হবে।

পরীক্ষা কবে—

  • ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষা

  • ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা

  • ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট কলা অনুষদের পরীক্ষা

  • ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদের পরীক্ষা

  • ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা

  • ভর্তি সংক্রান্ত তথ্য সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে তে মিলবে।

আরও পড়ুন