এআইইউবিতে ‘ইকো ফেস্ট’ অনুষ্ঠিত

এআইইউবিতে ‘টেকসই উন্নয়নের জন্য সামাজিক-অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ’ শীর্ষক প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো ‘ইকো ফেস্ট ২০২৫’ছবি: বিজ্ঞপ্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) অর্থনীতি বিভাগের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘ইকো ফেস্ট ২০২৫’। ‘টেকসই উন্নয়নের জন্য সামাজিক-অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ’ শীর্ষক প্রতিপাদ্যে এই উৎসবে ২০টি স্কুল ও কলেজের ২০০ এবং এআইইউবির ৩৫০ জন শিক্ষার্থী পোস্টার প্রেজেন্টেশন, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক এবং উপস্থিত বক্তৃতায় অংশ নেন।

ইকো ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে এআইইউবির সহ–উপাচার্য আবদুর রহমান এবং সমাপনী অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁরা বক্তব্যে সামাজিক-অর্থনৈতিক বৈষম্য দূর করার মাধ্যমে একটি উজ্জ্বল ও টেকসই ভবিষ্যৎ গড়ার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন তাজুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে এআইইউবির অর্থনীতি বিভাগের প্রধান ফারিয়া সুলতানা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইউইবির শিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

ইকো ফেস্টে তরুণেরা তাঁদের চিন্তাধারা ও প্রতিভা প্রদর্শনের মাধ্যমে সামাজিক-অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন এবং সমাধানের উপায় নিয়ে মতবিনিময় করেন। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।