জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তেজগাঁও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জরুরি তথ্য জানানো হয়েছে।
ভর্তি পরীক্ষার দরকারি তথ্য—
ভর্তি পরীক্ষা: ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
পরীক্ষার সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
পরীক্ষার স্থান: তেজগাঁও কলেজ, ১৬ ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা।
প্রবেশপত্র ডাউনলোড—
ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ফি জমাদানকারী শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট –এর Applicant Login (NU Undergraduate Login) অপশনে অ্যাপ্লিকেশন আইডি ও পিন এন্ট্রি দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
ভর্তি পরীক্ষার দরকারি তথ্য—
১. পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্রসহ সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে ‘তেজগাঁও কলেজ’ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে।
২. পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।
৩. পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্রে উল্লিখিত সব নির্দেশনা মেনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।