আইইউবির বিজনেস স্কুলের ডিন ইমরান রহমান
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপের ডিন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি অ্যাডভাইজর হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ইমরান রহমান। গত মঙ্গলবার তিনি এই পদে যোগ দেন।
উচ্চশিক্ষায় চার দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন ইমরান রহমান এর আগে দুই মেয়াদে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক এবং বিবিএ প্রোগ্রামের চেয়ারপারসন হিসেবে কাজ করেছেন।
প্রাতিষ্ঠানিক রূপান্তর, শিক্ষক উন্নয়ন, সুশাসন ও শিল্প খাতের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আইইউবিতে তিনি শিক্ষক ও একাডেমিক নেতৃত্বের মানোন্নয়নের পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলকে ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে শীর্ষ পছন্দ হিসেবে শিক্ষার্থীদের কাছে প্রতিষ্ঠিত করতে কাজ করবেন।