অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-৭প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় উদ্যোগ থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-৫জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: সেবামূলক ব্যবসায় বলতে কী বোঝায়?উত্তর: যে ব্যবসায়ে পণ্য বা দ্রব্যের গুণ পরিবর্তন করে বা সেবা প্রদানের মাধ্যমে আয় উপার্জন করা হয় তাকে সেবামূলক ব্যবসায় বলে।প্রশ্ন: ক্ষুদ্র শিল্প বলতে কী বোঝায়?উত্তর: যে শিল্প প্রতিষ্ঠানের মোট স্থায়ী বিনিয়োগ স্থাপনা ব্যয়, শুল্কসহ তিন কোটি টাকা।প্রশ্ন: অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কী?উত্তর: চুক্তি।প্রশ্ন: স্বল্পমেয়াদি মূলধন বলতে কী বোঝায়?উত্তর: এক বছরের কম মেয়াদি মূলধন।প্রশ্ন: কুটির শিল্পের ব্যয় কত টাকার মধ্যে সীমাবদ্ধ?উত্তর: পাঁচ লাখ।প্রশ্ন: মাইক্রো শব্দের অর্থ কী?উত্তর: অতি ক্ষুদ্র।প্রশ্ন: ক্ষুদ্র শিল্পক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ সীমাবদ্ধ থাকে?উত্তর: তিন কোটি টাকা।প্রশ্ন: যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠানের আকার খুবই ক্ষুদ্র এবং বিনিয়োজিত মূলধনের পরিমাণ খুবই কম সেগুলোকে কী বলা হয়?উত্তর: মাইক্রো এন্টারপ্রাইজ।প্রশ্ন: বাংলাদেশে অংশীদারি কারবার কত সালের আইন অনুযায়ী পরিচালিত?উত্তর: ১৯৩২ সালের।প্রশ্ন: কতিপয় ব্যক্তি যৌথভাবে মূলধন সরবরাহ করে যে ব্যবসা গঠন করে তাকে কী বলা হয়?উত্তর: যৌথ মূলধনী কোম্পানি।প্রশ্ন: কত সালের কোম্পানি আইন অনুযায়ী যৌথ মূলধনী কারবার গঠিত ও পরিচালিত?উত্তর: ১৯৯৪ সালের।প্রশ্ন: ঋণের ওপর যে সুদ দিতে হয় তাকে কী বলে? উত্তর: ঋণ মূলধন ব্যয়।প্রশ্ন: প্রাইভেট লিমিটেড কোম্পানি কী ধরনের ব্যবসা?উত্তর: যৌথ মূলধনী ব্যবসা।প্রশ্ন: প্রাইভেট লিমিটেড যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে কত সদস্য সংখ্যা প্রয়োজন হয়?উত্তর: কমপক্ষে দুইজন ও সর্বোচ্চ ৫০ জন।প্রশ্ন: অংশীদারি ব্যবসা সৃষ্টি হয় কিসের মাধ্যমে?উত্তর: চুক্তির মাধ্যমে।প্রশ্ন: কোন ব্যবসায় গঠন করা সবচেয়ে সহজ?উত্তর: এক মালিকানা ব্যবসায়।প্রশ্ন: মূলধনের যে অংশ কোনো স্থাবর সম্পত্তি ক্রয়ে ব্যয় করা হয় তাকে কী বলা হয়?উত্তর: স্থায়ী মূলধন।প্রশ্ন: পাবলিক লিমিটেড কোম্পানির মূলধনের একেকটি ভাগকে কী বলে? উত্তর: শেয়ার।প্রশ্ন: সর্বমোট যে পরিমাণ অর্থ নিয়ে ব্যবসা শুরু করা হয় তাকে কী বলে?উত্তর: মূলধন।প্রশ্ন: চলতি পুঁজির উৎসগুলো কী?উত্তর: বিল বাট্টাকরণ।প্রশ্ন: উৎপাদনমূলক ব্যবসায় কার্যকলাপকে কী বলা হয়?উত্তর: শিল্প।প্রশ্ন: অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী? উত্তর: চুক্তি।প্রশ্ন: মাইক্রো এন্টারপ্রাইজ কী?উত্তর: মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র এবং ‘এন্টারপ্রাইজ’ শব্দের অর্থ প্রতিষ্ঠান. যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান আকারে খুবই ক্ষুদ্র এবং বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ খুবই কম সেসব প্রতিষ্ঠান ‘মাইক্রো এন্টারপ্রাইজ’ নামে পরিচিত।