এক কথায় প্রকাশ অংশ-১প্রিয় শিক্ষার্থী বাংলা বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১০ নং প্রশ্নটি থাকবে এক কথায় প্রকাশের ওপর। প্রশ্ন থাকবে ৫টি নম্বর প্রতিটিতে ১ করে।অঅগ্নির কণা—স্ফুলিঙ্গ।অতি উচ্চ হাসি—অট্টহাসি।অত্যন্ত দুরন্ত—দামাল।অনুসরণ করে যে—অনুসারী।অন্য উপায় নেই যার—অনন্যোপায়।অনুগতের ভাব—আনুগত্য।অন্ন নেই যার—নিরন্ন।অকালে পেকেছে যা—অকালপক্ব।অক্ষির অগোচরে—পরোক্ষ।অক্ষির সামনে—প্রত্যক্ষ।অগ্রে গমন করে যে—অগ্রগামী।অতি দীর্ঘ নয়—নাতিদীর্ঘ।অতি শীতলও নয় অতি উষ্ণও নয়—নাতিশীতোষ্ণ।অগ্রে জন্মগ্রহণ করেছে যে—অগ্রজ।অনেক কষ্টে ভিক্ষা পাওয়া যায় যখন—দুর্ভিক্ষ।অনেকের মধ্যে একজন—অন্যতম।অনুসন্ধান করার ইচ্ছা—অনুসন্ধিত্সা।অবশ্যই যা ঘটবে—অবশ্যম্ভাবী।অভিজ্ঞতার অভাব যার—অনভিজ্ঞ।অহংকার করে যে—অহংকারী।অহংকার নেই এমন—নিরহংকার।অল্প ব্যয় করে যে—মিতব্যয়ী।অন্বেষণ করার ইচ্ছা—অন্বেষা।অবশ্যই হবে এমন—অবধারিত।অল্পেই মেজাজ খারাপ করে যে—বদমেজাজি। আ আশ্রয় নেই যার—নিরাশ্রয়।আদি থেকে অন্ত—আদ্যন্ত।আকাশপথে যে যান ব্যবহার করা যায়—নভোযান।আচারে নিষ্ঠা আছে যার—আচারনিষ্ঠ।আদি থেকে অন্ত পর্যন্ত—আদ্যন্ত।আপনার বর্ণ লুকায় যে—বর্ণচোরা।আমিষের অভাব—নিরামিষ।আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার—আস্তিক।আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার—নাস্তিক।আকাশে ওড়ে যে—খেচর।আঠা যুক্ত আছে যাতে—আঠালো।আপনাকে ভুলে থাকে যে—আপনভোলা।আলাপ করতে তত্পর যে—আলাপী।আলোচনার বিষয়বস্তু—আলোচ্য।আলো ছড়ায় যে পাখি—আলোর পাখি।আকাশ ও পৃথিবী—ক্রন্দসী।আনন্দের সঙ্গে যা—সানন্দে।আগুনের উত্তাপ—বহ্নিতাপ। ই ইতিহাস জানেন যিনি—ঐতিহাসিক।ইন্দ্রিয়কে জয় করেছে যে—জিতেন্দ্রিয়। উ উপায় নেই যার—নিরুপায়।উপকার করেন যিনি—উপকারক।উপকারীর উপকার স্বীকার করা—কৃতজ্ঞতা।উদ্বেগমুক্ত অবস্থা যখন—স্বস্তি।উদ্দাম নৃত্য—তাণ্ডব।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল