গুরুত্বপূর্ণ সংজ্ঞা অংশ-১প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, নির্বাচনী ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে, তোমাদের বই থেকে সরাসরি ১৬টি সংজ্ঞা লিখতে হবে। এ জন্য আজ থেকে ধারাবাহিকভাবে বইয়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া হবে।ভর: কোনো বস্তুর পরিমাণকে এর ভর বলা হয়।পদার্থ: যার ভর আছে, যা কোনো স্থান দখল করে অবস্থান করে এবং যা এর স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তনে বাধা প্রদান করে, তাকে পদার্থ বলা হয়।আন্তআণবিক শক্তি: যেকোনো বস্তু অণু নামক অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। অণুগুলোর মধ্যকার আকর্ষণকে আন্তআণবিক শক্তি বলা হয়।মিশ্রণ: দুই বা ততোধিক পদার্থকে যেকোনো অনুপাতে একত্রে মেশালে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তবে ওই সমাবেশকে মিশ্রণ বলা হয়।খাঁটি বস্তু: নির্দিষ্ট ও অপরিবর্তনীয় রাসায়নিক সংযুতি ও ধর্মবিশিষ্ট পদার্থকে খাঁটি বস্তু বলা হয়।অসমসত্ব মিশ্রণ: যে মিশ্রণের বিভিন্ন অংশে তার উপাদানগুলো বিভিন্ন অনুপাতে থাকে, তাদের পৃথক অস্তিত্ব দেখা যায় এবং যার বিভিন্ন অংশ বিভিন্ন ধর্ম প্রদর্শন করে, তাকে অসমসত্ব মিশ্রণ বলা হয়।সমসত্ব মিশ্রণ: যে মিশ্রণের সব অংশে তার উপাদানগুলো একই অনুপাতে বিদ্যমান এবং যাতে একাধিক বস্তুর অস্তিত্ব অণুবীক্ষণ যন্ত্র দ্বারাও বোঝা যায় না, অর্থাৎ সর্বত্র একই ধর্ম প্রকাশ পায়, তাকে সমসত্ব মিশ্রণ বলা হয়।মৌল বা মৌলিক পদার্থ: যে বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে অন্য কোনো সহজ বস্তুতে রূপান্তরিত করা যায় না, তাকে মৌল বা মৌলিক পদার্থ বলা হয়।যৌগ বা যৌগিক পদার্থ: যে বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগ বা যৌগিক পদার্থ বলা হয়।ভৌত পরিবর্তন: যে পরিবর্তনের ফলে পদার্থের শুধু বাহ্যিক আকার বা অবস্থার পরিবর্তন হয়, কিন্তু তা অন্য কোনো পদার্থে পরিণত হয় না, তাকে ভৌত বা অবস্থানগত পরিবর্তন বলা হয়।রাসায়নিক পরিবর্তন: যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু স্বীয় সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট অন্য এক বা একাধিক বস্তুতে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলা হয়।দহন: বাতাসের অক্সিজেনের সঙ্গে কোনো কিছুর বিক্রিয়াকে দহন বলে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল