অতিথি পাখি ধরা এবং শিকার করা আইনগত নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো  অংশ-১২প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’। প্রশ্ন থাকবে ১০টি, নম্বর থাকবে ১০।অধ্যায়-৯ ৩. পরিবেশদুষণের প্রধান কারণ কোনটি?(ক) জনসংখ্যার দ্রুত বৃদ্ধি (খ) গাছ কাটা (গ) প্লাবন ও বন্যা (ঘ) পানিদূষণউত্তর: (ক) জনসংখ্যার দ্রুত বৃদ্ধি৪. বায়ু ও পানি দূষণের কারণে নিচের কোন রোগ হয়?(ক) ডেঙ্গু (খ) ফুসফুসের রোগ (গ) রাতকানা (ঘ) ম্যালেরিয়াউত্তর: (খ) ফুসফুসের রোগ৫. বিশ্ব পরিবেশ দিবস কোনটি?(ক) ৭ জুন (খ) ৫ জুন (গ) ৮ মে (ঘ) ১০ ডিসেম্বরউত্তর: (খ) ৫ জুন৬. তোমার বিদ্যালয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো ‘পরিবেশ দিবস’ উদ্যাপনের জন্য সভা, র্যালি, বিতর্ক, রচনা প্রতিযোগিতা, ছবি আঁকা ইত্যাদি আয়োজন করা হয়। কারণ—(ক) পরিবেশ সুস্থ ও সুন্দর রাখার জন্য (খ) বিশ্ববাসীকে পরিবেশদূষণ ও সংরক্ষণ সম্পর্কে সচেতন করার জন্য (গ) বাড়ির আঙিনা পরিষ্কার রাখার জন্য (ঘ) ছাত্রছাত্রীকে আনন্দ দেওয়ার জন্যউত্তর: (খ) বিশ্ববাসীকে পরিবেশদূষণ ও সংরক্ষণ সম্পর্কে সচেতন করার জন্য ৭. কত সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয়েছে?(ক) ১৯৯৬ সালে (খ) ১৯৯৫ সালে (গ) ১৯৯৭ সালে (ঘ) ২০০৯ সালেউত্তর: (গ) ১৯৯৭ সালে৮. পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে নিচের কোনটি সম্ভব?(ক) যানবাহনের দুর্ঘটনা রোধ করা (খ) শিক্ষিতের হার বাড়ানো(গ) অর্থনৈতিক উন্নতি (ঘ) প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করাউত্তর: (ঘ) প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা৯. বিশ্বকে সুন্দর আবাসভূমিতে পরিণত করতে হলে কী করতে হবে?(ক) পরিবেশদূষণকারী সব কাজ থেকে বিরত থাকতে হবে (খ) পরিবেশের উন্নয়নমূলক সব কাজে সক্রিয় ভূমিকা পালন করতে হবে (গ) গাছ লাগাতে হবে এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে(ঘ) ওপরের সবগুলোউত্তর: (ঘ) ওপরের সবগুলো ১০. কত সালে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয়েছে?(ক) ১৯৯৭ সালে (খ) ২০০২ সালে (গ) ২০০০ সালে (ঘ) ১৯১২ সালেউত্তর: (খ) ২০০২ সালে১১. কোনটি আইনগত নিষিদ্ধ কাজ?(ক) অতিথি পাখি ধরা এবং শিকার করা (খ) বিদ্যালয়ের দেয়ালে ও বেঞ্চে দাগ দেওয়া (গ) পুকুর ও ডোবায় ময়লা-আবর্জনা ফেলা (ঘ) বাড়ির আশপাশের পরিবেশ নোংরা রাখাউত্তর: (ক) অতিথি পাখি ধরা এবং শিকার করা # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল