অধাতুর তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-১১প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানের ওপর। প্রশ্ন থাকবে ৫টি, প্রতিটিতে ২ করে, মোট ১০ নম্বর। অধ্যায়-৮৪। — পদার্থ একই ধরনের পরমাণু দিয়ে তৈরি।উত্তর: মৌলিক পদার্থ একই ধরনের পরমাণু দিয়ে তৈরি।৫। — পদার্থ বিভিন্ন ধরনের পরমাণু দিয়ে তৈরি।উত্তর: যৌগিক পদার্থ বিভিন্ন ধরনের পরমাণু দিয়ে তৈরি।৬। একাধিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে—গঠন করে।উত্তর: একাধিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে অণু গঠন করে।৭। — পদার্থের মূল গঠন উপাদান।উত্তর: পরমাণু পদার্থের মূল গঠন উপাদান।৮। — নমনীয়তা গুণ রয়েছে।উত্তর: ধাতুর নমনীয়তা গুণ রয়েছে।৯। অধাতুর তাপ ও বিদ্যুৎ — কম।উত্তর: অধাতুর তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা কম।১০। প্রকৃতিতে — টি মৌলিক পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।উত্তর: প্রকৃতিতে ৯২টি মৌলিক পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।১১। পানির একটি অণুতে —টি অক্সিজেন ও —টি হাইড্রোজেন পরমাণু আছে।উত্তর: পানির একটি অণুতে একটি অক্সিজেন ও দুটি হাইড্রোজেন পরমাণু আছে।১২। গ্যাসের নির্দিষ্ট — ও — নেই।উত্তর: গ্যাসের নির্দিষ্ট আকার ও আয়তন নেই।১৩। ব্রোমিন সাধারণ তাপমাত্রায় — অবস্থায় থাকে।উত্তর: ব্রোমিন সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।১৪। প্রতিটি চিনির অণুতে ১২টি —, ২২টি — এবং ১১টি — পরমাণু থাকে।উত্তর: প্রতিটি চিনির অণুতে ১২টি কার্বন, ২২টি হাইড্রোজেন ও ১১টি অক্সিজেন পরমাণু থাকে।১৫। বায়ুর মিশ্রণ — মিশ্রণ, — মিশ্রণ নয়।উত্তর: বায়ুর মিশ্রণ সাধারণ মিশ্রণ, রাসায়নিক মিশ্রণ নয়।অধ্যায়-৯১। সাধারণ বিদ্যুৎকোষ আবিষ্কার করেন —।উত্তর: সাধারণ বিদ্যুৎকোষ আবিষ্কার করেন বিজ্ঞানী ভোল্টা।২। আলো সর্বদা — চলে।উত্তর: আলো সর্বদা সরল পথে চলে।