অধিক সাবান ব্যবহারের ফলে কাপড়ের রঙ নষ্ট হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১১প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যা-১৬ প্রশ্ন: অধিক সাবান ব্যবহার কাপড়ের ওপর কী প্রভাব ফেলে?উত্তর: কাপড়ের রঙ নষ্ট হয়।প্রশ্ন: চুলের যত্নের প্রসাধনীর সঙ্গে মিল আছে কীসের?উত্তর: ক্যাসটাইন সোপ।প্রশ্ন: ত্বকের যত্নের প্রসাধনীর সঙ্গে মিল আছে কীসের?উত্তর: ট্যালক।প্রশ্ন: সোডিয়াম সিলিকেট সাবানকে কী করে? উত্তর: শক্ত করে। অধ্যায়-১৭ প্রশ্ন: ব্লাসার কোন শ্রেণীর প্রসাধনী?উত্তর: ত্বকের যত্নের।প্রশ্ন: সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে দেহ ত্বককে রক্ষা করে কী?উত্তর: সানটান লোশন।প্রশ্ন: কোন প্রসাধনী ত্বকের দাগ-ময়লা তুলে দেয়?উত্তর: ভ্যানিশিং ক্রিম।প্রশ্ন: ট্যালকম পাউডারকে পিচ্ছিল করার জন্য ব্যবহূত হয় কী?উত্তর: জিঙ্ক স্টিয়ারেট।প্রশ্ন: ট্যালকম পাউডার ফাঁপানোর জন্য ব্যবহূত হয় কী?উত্তর: ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট।প্রশ্ন: বেবি পাউডার ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ কত?উত্তর: শতকরা ৫ ভাগ।প্রশ্ন: পাউডারকে সুন্দর ও কমনীয় গুণসম্পন্ন করতে কী ব্যবহার হয়?উত্তর: জিঙ্ক অক্সাইড ও স্টিরাইল অ্যালকোহল।প্রশ্ন: উন্নতমানের ট্যালকম পাউডার কী ধরনের?উত্তর: সাদা, পিচ্ছিল এবং উজ্জ্বল বর্ণের।প্রশ্ন: বেবি পাউডারে বোরিক এসিডের পরিমাণ কত?উত্তর: ২.৫%।প্রশ্ন: ক্রিম তৈরিতে কী পরিমাণ পারফিউম প্রয়োজন?উত্তর: (০.২% থেকে ০.৫%)।প্রশ্ন: ভ্যানিশিং ক্রিমে স্টিয়ারিক এসিডের পরিমাণ কত?উত্তর: ২০ ভাগ।প্রশ্ন: কী প্রস্তুতিতে বোরাক্স ব্যবহূত হয়?উত্তর: কোল্ড ক্রিম।প্রশ্ন: টুথ পাউডারের প্রধান উপাদান কী?উত্তর: কর্পূর।প্রশ্ন: সাদা টুথ পাউডারের প্রধান উপাদান কী?উত্তর: চক পাউডার।প্রশ্ন: টুথপেস্টে গ্লিসারিন ও পানির অনুপাত কত?উত্তর: ১ঃ৪।প্রশ্ন: সাবান তৈরির জন্য প্রয়োজনীয় উপাদানের সঙ্গে কোনটির মিল রয়েছে? উত্তর: ট্যাল্লো।প্রশ্ন: মেটাল পালিশের সঙ্গে কোনটির মিল আছে?উত্তর: শীতল পদ্ধতি।প্রশ্ন: সাবানের উপাদানের সঙ্গে মিল আছে কীসের?উত্তর: ইমালশান।প্রশ্ন: ভ্যানিশিং ক্রিমে কী পরিমাণ গন্ধদ্রব্য মেশানো হয়?উত্তর: ০.৫%।প্রশ্ন: ডেটলের প্রধান উপাদান কী? উত্তর: ট্রাইক্লোফেনল। অধ্যায়-১৮ প্রশ্ন: শন, র‌্যামি, মেস্তা ইত্যাদি কী ধরনের তন্তু?উত্তর: বৃক্ষকোষ তন্তু।প্রশ্ন: কার্পাস তন্তু সংগ্রহ করা হয় কোথা থেকে?উত্তর: কার্পাস গাছের ফল থেকে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল