অনাময় ব্যবস্থা হচ্ছে রন্ধনশালার পরিবেশ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, আজ গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো। তৃতীয় খণ্ড: খাদ্য ও পুষ্টি জ্ঞানমূলকপ্রশ্ন: ভিটামিন কী?উত্তর: খাদ্যের ছয়টি উপাদানের মধ্যে ভিটামিন একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান, যার চাহিদা দেহে খুবই কম কিন্তু এর অভাবে দেহের স্বাভাবিক কর্মক্ষমতা ব্যাহত হয় এবং বিভিন্ন রোগ দেখা দেয়।প্রশ্ন: মেন্যুর সংজ্ঞা দাও।উত্তর: নির্দিষ্ট বেলার জন্য পরিবেশিত নির্দিষ্ট খাদ্যবস্তুর লিখিত তালিকাকে মেন্যু বলে।প্রশ্ন: মৌলিক খাদ্যগোষ্ঠী কাকে বলে?উত্তর: পুষ্টিসম্মত আহার তৈরির সুবিধার্থে সব খাদ্যকে তাদের প্রধান পুষ্টি-উপাদান অনুযায়ী শ্রেণীবিভাগ করা হয়, এই বিভাগকেই মৌলিক খাদ্যগোষ্ঠী বলা হয়।প্রশ্ন: পথ্য কাকে বলে?উত্তর: রোগের প্রকৃতি ও তীব্রতা এবং রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী রোগীর গ্রহণ ও হজম উপযোগী খাবারকে পথ্য বলে।প্রশ্ন: খাদ্য পরিবেশন বলতে কী বোঝো?উত্তর: প্রতি বেলার খাদ্য প্রস্তুতের পর তা আহার গ্রহণকারীদের মধ্যে বিতরণের ব্যবস্থাকেই বলা হয় খাদ্য পরিবেশন।প্রশ্ন: খাদ্য সংরক্ষণ কাকে বলে?উত্তর: খাদ্যমান বজায় রেখে খাদ্যকে বহুদিন সঞ্চয় করে রাখাকে খাদ্য সংরক্ষণ বলে।প্রশ্ন: অনাময় ব্যবস্থা কী?উত্তর: রন্ধনশালায় নিরাপদ স্বাস্থ্যসম্মত পরিবেশ তথা পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়, তাকে অনাময় ব্যবস্থা বলে।অনুধাবনমূলকপ্রশ্ন: মানবদেহের গুরুত্বপূর্ণ খনিজ লবণগুলোর নাম লেখো।উত্তর: মানবদেহের গঠন ও সুস্থতা রক্ষা করে দেহক্রিয়া নিয়ন্ত্রিত রাখতে প্রতিদিন কিছু পরিমাণ খনিজ লবণ গ্রহণ করা আবশ্যক। মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ খনিজ লবণগুলো হলো—i. বেশি পরিমাণে গ্রহণীয় খনিজ লবণগুলো হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম ও গন্ধক।ii. কম পরিমাণে গ্রহণীয় বা লেশ মৌল খনিজ লবণগুলো হলো—লৌহ, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, দস্তা, ম্যাঙ্গানিজ, তামা ও কোবাল্ট।প্রশ্ন: বিভিন্ন শ্রমে ক্যালরির চাহিদা ভিন্ন ভিন্ন—ব্যাখ্যা করো।উত্তর: যেকোনো মানুষের সঠিক ক্যালরির চাহিদা নির্ণয় করতে হলে প্রতিটি কাজে তার ব্যয়িত শক্তির পরিমাণ জানা প্রয়োজন। দৈনন্দিন কাজে পরিশ্রমের মাত্রার ওপর ভিত্তি করে মানুষের ক্যালরি কমবেশি খরচ হয়ে থাকে। দৈনিক যে পরিমাণ ক্যালরি খরচ হয়, ওই পরিমাণ ক্যালরি খাদ্য থেকে গ্রহণ করলে দেহের ওজন স্থির থাকে। এ কারণে ব্যক্তির শ্রম কম হলে ক্যালরির চাহিদা কম হয় এবং শ্রম বেশি ভারী বা দ্রুত হলে ক্যালরির চাহিদা বাড়ে।প্রশ্ন: মৌলিক খাদ্যগোষ্ঠীর শ্রেণী বিভাগ করো।উত্তর: সুষম খাদ্য তৈরির সুবিধায় গুণাগুণ বিবেচনায় খাদ্যদ্রব্যকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়। এই শ্রেণীগুলোকেই মৌলিক খাদ্যগোষ্ঠী বলা হয়। মৌলিক খাদ্যগোষ্ঠীর শ্রেণীগুলো হলো—i. শক্তিদায়ক খাদ্যশস্য ও তেলবীজ জাতীয় খাদ্য। যেমন: চাল, গম, যব, জোয়ার, ভুট্টা, সরিষা, সয়াবিন ইত্যাদি। ii. গঠন, বৃদ্ধি ও ক্ষয়পূরণকারী খাদ্য প্রোটিন জাতীয় খাদ্য শ্রেণী। যেমন: মাছ, মাংস, ডিম, দুধ, ডাল ও শুঁটি।iii. রোগ প্রতিরোধক খাদ্য। যেমন: শাকসবজি, ফলমূল ও টক ফল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল