অনুশীলন করো, ভালো নম্বর আসবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিসংখ্যান বিভাগ, নটর ডেম কলেজ, ঢাকা প্রথম পত্র: ১. পরিসংখ্যান প্রথম পত্রের প্রথম-পঞ্চম অধ্যায় পর্যন্ত তাত্ত্বিক ও বর্ণনামূলক প্রশ্নের উত্তর করার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং উল্লিখিত প্রশ্নের যথাযথ বিষয়ভিত্তিক উত্তর দিতে হবে। ষষ্ঠ অধ্যায়ের কেন্দ্রীয় প্রবণতা থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। এ অধ্যায় থেকে তত্ত্বীয়, উপপাদ্য, প্রমাণ এবং অঙ্ক থাকে। এ উপপাদ্যগুলো প্রমাণ করতে গিয়ে তোমরা মাঝখানে এসে আর মেলাতে পারো না। এর কারণ, ভুল সূত্র ও কম অনুশীলন। তোমাদের প্রধান দায়িত্ব হবে এ অধ্যায়ের সূত্রগুলো খুব ভালোভাবে আয়ত্ত করা। সূত্র না পারলে অঙ্কগুলোর সমাধান সম্ভব নয়। গাণিতিক গড়, জ্যামিতিক গড়, মধ্যমা ও প্রচুরকের ওপর ভিত্তি করে যে অঙ্কগুলো আছে, সেগুলো খুব ভালোভাবে অনুশীলন করবে।২. সপ্তম অধ্যায় বিস্তার ও অষ্টম অধ্যায় পরিঘাত, বঙ্কিমতা, সুচলতা থেকে প্রতিবছর প্রশ্ন থাকে। বিস্তারের পরিমিত ব্যবধানের দুই ধরনের সূত্র আছে। কোথাও এর তাত্ত্বিক সূত্র, আবার কোনো কোনো ক্ষেত্রে এর ব্যবহারিক সূত্র ব্যবহূত হয়। যেমন-‘গড় ব্যবধান কখনোই পরিমিত ব্যবধান থেকে বড় হতে পারে না।’ এ ক্ষেত্রে পরিমিত ব্যবধানের তাত্ত্বিক সূত্র ব্যবহার করা হয়েছে। আবার স্বাভাবিক সংখ্যার ভেদাংক নির্ণয়ের ক্ষেত্রে ভেদাংকের ব্যবহারিক সূত্র ব্যবহূত হয়েছে। অর্থাত্ কোন উপপাদ্যে কোন সূত্র ব্যবহার করা হয়েছে, সে সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। অনেক শিক্ষার্থী পরিমিত ব্যবধানের জায়গায় ভেদাংক ও ভেদাংকের জায়গায় পরিমিত ব্যবধানের সূত্র লিখে থাকে। মনে রাখতে হবে, ভেদাংক হলো পরিমিত ব্যবধানের বর্গ। অষ্টম অধ্যায় পরিঘাতে কোন নির্দিষ্ট মান থেকে অন্য মানগুলোর বিভিন্ন ঘাতের সমষ্টি নির্ণয় করা হয়। এ ছাড়া নির্ভরণে, ক্ষুদ্রতম বর্গ প্রক্রিয়ার সাহায্যে নির্ভরণ সমীকরণ নির্ণয় করতে গিয়ে আংশিক অন্তরীকরণের ব্যবহার করতে হয়। পরিসংখ্যানের অধিকাংশ শিক্ষার্থী ব্যবসায় ও মানবিক বিভাগের হয়ে থাকে। আংশিক অন্তরীকরণ করতে গিয়ে অনেক শিক্ষার্থীর সমস্যা হয়। কিন্তু এ বিষয়টি বুঝে কয়েকবার অনুশীলন করলে মনে হয় শিক্ষার্থীরা ভালো করবে।দ্বিতীয় পত্র: ১. সম্ভাবনা অধ্যায়টি থেকে প্রতিবছর প্রশ্ন থাকে। এতে প্রমাণ, উপপাদ্য ও অনেক অঙ্ক আছে। পরিসংখ্যানের অধিকাংশ সংজ্ঞা সূত্রেরই বর্ণনা। এ জন্য শিক্ষার্থীরা সূত্র মনে রাখলে সংজ্ঞা খুব সহজেই শিখতে পারবে। এ ছাড়া সম্ভাবনার বেইজের উপপাদ্যটি সহজ হয়, যদি শর্তাধীন সম্ভাবনার ধারণা খুব ভালো থাকে।২. দ্বিতীয় অধ্যায়ে দৈবচলক, দৈবচলকের সম্ভাবনা নির্ণয় করা হয়। সম্ভাবনা অপেক্ষকের ও সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের সাহায্যে দৈবচলকের সম্ভাবনা নির্ণয় করা হয়। বিচ্ছিন্ন দৈবচলকের সম্ভাবনা অপেক্ষক ও অবিচ্ছিন্ন দৈবচলকের ক্ষেত্রে সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক ব্যবহার করতে হয়।তৃতীয় অধ্যায়ের দৈবচলকের গাণিতিক প্রত্যাশা ও ভেদাংক নির্ণয় করার সূত্র শিক্ষার্থীদের মনে রাখা দরকার।৩. দ্বিপদী ও বিন্যাসের সূত্র ব্যবহার করে সম্ভাবনা ও প্রত্যাশিত গণসংখ্যা নির্ণয় করতে হয়। সম্ভাবনা নির্ণয়ের পদ্ধতিতে শিক্ষার্থীদের আগে থেকে ক্যালকুলেটরের ফাংশন জেনে রাখতে হবে।৪. প্রমিত পরিমিত চলকের মান নির্দিষ্ট পরিসরের মধ্যে থাকার সম্ভাবনা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করার পদ্ধতি শিক্ষার্থীদের শিখে রাখতে হবে।৫. জীব পরিসংখ্যান, নমুনায়ন ও সূচক সংখ্যার সূত্র ও সংজ্ঞাগুলো ভালো করে শিখে রাখতে হবে। এ বিষয়গুলোতে সূত্র ভুল হলে সংজ্ঞাও ভুল হবে। সরল দৈব নমুনায়নে গড়ের সূত্র ও ভেদাংকের সূত্রের ব্যবহার জানতে হবে।