প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় পরীক্ষার্থী, একমাত্র অনুশীলন করে খুব সহজেই গণিতে ভালো নম্বর পেতে পারো।প্রশ্নের ধারা সম্পর্কে ধারণা: গণিত ১, ২ ও ১৪ নং প্রশ্নসহ ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।সঠিক উত্তর লিখ: ১নং প্রশ্নে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ। এটি যোগ্যতাভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। এই প্রশ্নের যথার্থ উত্তর দেওয়ার জন্য তোমাকে পাঠ্যসূচির বিভিন্ন তথ্য, সূত্র ও অনুধাবন করার মানসিকতা নিয়ে প্রস্তুতি নিতে হবে। প্রশ্ন থাকবে ১০টি। প্রতিটির জন্য নম্বর থাকবে ১ করে। মোট নম্বর ১০।সংক্ষেপে উত্তর: ২ নম্বর প্রশ্নে ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। ১০টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। উত্তর ঠিক হলে এই প্রশ্নের ১০ নম্বর পাবে। এ জন্য তোমাকে পাঠ্যসূচির প্রতিটি অধ্যায়ের বক্স করা, তারকা চিহ্নিত তথ্যকথা, উদাহরণ ও অনুশীলনের ছোট অঙ্কগুলো অনুশীলন করবে।কথার অঙ্ক: প্রশ্নের ধারা অনুসারে ৩ নম্বর প্রশ্ন থেকে ১৩ নম্বর প্রশ্ন পর্যন্ত থাকবে কথার অঙ্ক। এখানে ৩ থেকে ১৩ পর্যন্ত ১১টি অঙ্কের মধ্যে দিতে হবে ৭টি।কথার অঙ্ক সমাধানে যা মনে রাখবে:ক) কথার অঙ্কের সমাধান অবশ্যই কথায় লিখে, অর্থাৎ বর্ণনা করে সমাধান দেখাতে হয়। সংক্ষেপে শুধু যোগ-বিয়োগ কিংবা গুণ-ভাগ করে ফল বা উত্তর মিলিয়ে দিলে ঠিক হবে না। এতে নম্বর কাটা যায়।খ) প্রতিটি সমাধান শেষে উত্তর পৃথক করে লিখবে। কখনো উত্তর ‘উঃ’ দিয়ে লিখবে না।গ) সমস্যার সমাধানের কোনো স্তরে ভাগ বা গুণ থাকলে সেই ভাগ বা গুণ সমাধানের পাশে করে দেখাবে।ঘ) ভগ্নাংশের ক্ষেত্রে কাটাকাটিগুলো পরিষ্কার, স্পষ্ট ও নির্ভুল হতে হবে।জ্যামিতি: জ্যামিতি অংশ লেখার সময় প্রশ্ন ভালো করে বুঝে নেবে। জ্যামিতির চিত্র কখনো কলম দিয়ে অঙ্কন করবে না। চিত্র পেনসিল দিয়ে আঁকবে। সংজ্ঞার সঙ্গে চিত্রের যেন মিল থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে। সংজ্ঞা আর চিত্রে অমিল থাকলে নম্বর কাটা যাবে। আঁকার জন্য ভালো মানের লেড পেনসিল (২বি) ব্যবহার করতে পারো। প্রশ্নের ধারায় জ্যামিতি থাকবে ১৪ নম্বর প্রশ্নে।অঙ্কের হিসাব, রাফ বা খসড়া: গণিত বিষয়ে সমস্যা সমাধানের ক্ষেত্রে খসড়া, রাফ কিংবা হিসাব একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে ভিন্ন জায়গায় হিসাব বা রাফ করে থাকে। প্রশ্নপত্রে, অন্য কাগজে কিংবা খাতার শেষ পৃষ্ঠায় রাফ করা অনেকেরই অভ্যাস রয়েছে। এটা কখনো ঠিক নয়। রাফ সমাধানের পাশে থাকাই ভালো। প্রয়োজনে সমাধানের বাম পাশের পৃষ্ঠায় রাফ করা যেতে পারে। সমাধানের অনেক দূরে রাফ করলে সঠিক সংখ্যা বসাতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। যেমন—অঙ্কের রাফ করে তুমি রেজাল্ট পেলে ‘৪৬’ অথচ মূল সমাধানে তুলতে গিয়ে হয়ে গেল ‘৬৪’। এমন ভুল প্রায়ই হয়ে থাকে। তাই যথাসম্ভব রাফ সমাধানের পাশে থাকা ভালো। এতে ভুল হওয়ার আশঙ্কা থাকে না। অনেকে প্রশ্নপত্রে রাফ করে থাকে। এটা কখনো করা উচিত নয়।জেনে রাখা ভালো:# কোনো সংখ্যা বা রাশি ‘ওভার রাইটিং’ করা যাবে না।# কোথাও ভুল হলে সম্পূর্ণ কেটে দিয়ে স্পষ্ট করে আবার লিখবে।