অনুষ্ঠিত হবে নভেম্বরের প্রথম সপ্তাহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এ বছর অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষা একীভূত করে এসএসসি পরীক্ষার আদলে এই পরীক্ষাটি হবে। এ পরীক্ষায় সারা দেশের প্রায় ১৯ লাখ শিক্ষার্থী অংশ নেবে।একই প্রশ্নপত্র: দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে একই (অভিন্ন) প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার নম্বর: অষ্টম শ্রেণীতে স্কুল ও মাদ্রাসার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত প্রতি বিষয়ে ১০০ নম্বরের এ পরীক্ষা হবে। ফলাফল প্রকাশ: ডিসেম্বরের মধ্যে জিপিএ পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হবে। বৃত্তির নিয়ম: প্রচলিত বৃত্তি পরীক্ষা আর থাকছে না। জেএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি দেওয়া হবে। নবম শ্রেণীতে ভর্তি: আগামী বছর থেকে এ পরীক্ষার ফলের ভিত্তিতে নবম শ্রেণীতে ভর্তি করা হবে এবং নবম শ্রেণীতে ভর্তির জন্য আলাদা কোনো পরীক্ষা হবে না। কলেজে ভর্তি: ভবিষ্যতে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রেও এসএসসির ফলের পাশাপাশি এ পরীক্ষার ফল মূল্যায়ন করা হবে।