অনুষ্ঠিত হয়ে গেল দি ইউনিভার্সিটি অব লন্ডনের সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দি ইউনিভার্সিটি অব লন্ডন বাংলাদেশে দূরশিক্ষণ এবং সহজ শিক্ষার মাধ্যমে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা দেশে থেকেই ওই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির জন্য পড়াশোনা করতে পারেন। এ পর্যন্ত বাংলাদেশ থেকে সর্বমোট ৮০০ জন শিক্ষার্থী ডিগ্রি পেয়েছেন।এই বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ডিপ্লোমা এবং এলএলবি (অনার্স) কোর্সে গ্র্যাজুয়েশন করেছেন, সমাবর্তন অনুষ্ঠানে তাঁদের ডিগ্রি প্রদান করা হয়েছে। আজ শনিবার ব্রিটিশ কাউন্সিল এবং দি ইউনিভার্সিটি অব লন্ডন যৌথ আয়োজনে এই সমাবর্তন অনুষ্ঠান হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বারের মতো সমাবর্তনের আয়োজন করল। ব্রিটিশ কাউন্সিলের ফুলার রোডের মিলনায়তনে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ কাউন্সিলের শিক্ষক ও কর্মকর্তাদের উপস্থিতে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। এই সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ কাউন্সিলের ২০০ জন শিক্ষার্থী এবং ডেলিগেট উপস্থিত ছিলেন। এ বিষয়ে ব্রিটিশ কাউন্সিলের হেড অব এক্সামস মার্কেটিং এম আই মেহেরাব বলেন, ‘বিশ্ববিদ্যালয়টি তার আন্তর্জাতিক প্রোগ্রামের আওতায় বাংলাদেশে এসব গ্র্যাজুয়েট কোর্স পরিচালনা করে থাকে। এতে করে শিক্ষার্থীরা দেশে থেকেই যুক্তরাজ্যের ডিগ্রি অর্জন করতে পারেন।’