এক কথায় প্রকাশ অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয় থেকে অনুচ্ছেদে এক কথায় প্রকাশ প্রয়োগ আলোচনা করবে।প্রশ্ন: এক কথায় প্রকাশ কী?উত্তর: বাক্যের অনেক শব্দকে বা উপবাক্যকে এক শব্দে প্রকাশ করাই হচ্ছে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন।এক কথায় প্রকাশের উদাহরণ দেওয়া হলো:১.অকালে পক্ব হয়েছে যা—অকালপক্ব।২. অক্ষির অগোচরে—পরোক্ষ।৩. অক্ষির সম্মুখে—প্রত্যক্ষ।৪. অগ্রে গমন করে যে—অগ্রগামী।৫. অতি দীর্ঘ নয়—নাতিদীর্ঘ। ৬. অতি শীতলও নয় অতি উষ্ণও নয়—নাতিশীতোষ্ণ।৭. অগ্রে জন্মগ্রহণ করেছে যে—অগ্রজ।৮. অনেক কষ্টে ভিক্ষা পাওয়া যায় যখন—দুর্ভিক্ষ। ৯. অনেকের মধ্যে একজন—অন্যতম। ১০. অনুসন্ধান করার ইচ্ছা— অনুসন্ধিৎসা। ১১. পশ্চাতে গমন করে যে—অনুগামী। ১২. অবশ্যই যা ঘটবে—অবশ্যম্ভাবী।১৩. অভিজ্ঞতার অভাব যার— অনভিজ্ঞ।১৪. অহংকার করে যে—অহংকারী। ১৫. অহংকার নেই এমন—নিরহংকার।১৬. অল্প ব্যয় করে যে—মিতব্যয়ী।১৭. আকাশ পথে যে যান ব্যবহার করা যায়—নভোযান। ১৮. আচারে নিষ্ঠা আছে যার— আচারনিষ্ঠ।১৯. আদি থেকে অন্ত পর্যন্ত—আদ্যন্ত।২০. আপনার বর্ণ লুকায় যে— বর্ণচোরা।২১. আমিষের অভাব—নিরামিষ। ২২. আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার— আস্তিক।২৩. আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার— নাস্তিক। ২৪. আকাশে ওড়ে যে—খেচর।২৫. ইতিহাস জানেন যিনি— ইতিহাসবেত্তা। ২৬. ইন্দ্রিয়কে জয় করেছে যে—জিতেন্দ্রিয়।২৭. ক্ষণকালের জন্য স্থায়ী—ক্ষণস্থায়ী।২৮. উপায় নেই যার—নিরুপায়।২৯. উপকার করেন যিনি—উপকারক। ৩০. উপকারীর উপকার স্বীকার করা— কৃতজ্ঞতা৩১. কল্পনা করা যায় না এমন— অকল্পনীয়।৩২. খাওয়ার ইচ্ছা—ক্ষুধা।৩৩. গরুর ডাক—হাম্বা।৩৪. চোখে যার লজ্জা নেই— চশমখোর। ৩৫. জন্ম থেকে আরম্ভ করে—আজন্ম।৩৬. জানা আছে যা—জ্ঞাত। ৩৭. জানা নেই যা—অজ্ঞাত।৩৮. জলে ও স্থলে চরে যে—উভচর। ৩৯. জায়া ও পতি—দম্পতি। ৪০. জীবন পর্যন্ত—আজীবন। ৪১. একই গুরুর শিষ্য—সতীর্থ।৪২. একই বিষয়ে যার চিত্ত নিবিষ্ট— একাগ্রচিত্ত।৪৩. একই সময়ে—যুগপৎ।৪৪. একই সময়ে বর্তমান— সমসাময়িক। ৪৫. একই মাতার উদরে জন্ম যাদের— সহোদর। কোনো ভাবেই যা নিবারণ করা যায় না—অনিবার্য।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল