অন্যকে আলো বিলিয়ে দেওয়ার মধ্যেই জোনাকির একমাত্র আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুচ্ছেদ পড়ে ৫টি প্রশ্ন তৈরি অংশ-৭২৮.জোনাকি পোকা অন্ধকারে মিটমিট করে জ্বলে। যখন রাতের অন্ধকার নেমে আসে, তখন জোনাকিরা দল বেঁধে ঝোপ-ঝাড়ে মিটিমিটি আলো ছড়ায়। এই আলো ছড়ানোর মধ্য দিয়েই জোনাকিরা আনন্দের ও ভালোবাসার খেলা খেলে। অন্যকে আলো বিলিয়ে দেওয়ার মধ্যেই জোনাকির একমাত্র আনন্দ।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. জোনাকি পোকা কখন জ্বলে? খ. জোনাকিরা কিভাবে আলো ছড়ায়? গ. আলো ছড়ানোর মাধ্যমে কী করে? ঘ. জোনাকির আনন্দ কিসে?ঙ. জোনাকিরা কেমন করে জ্বলে?২৯.সাইক্লোন বা ঘূর্ণিঝড় অতি পরিচিত শব্দ। প্রায় প্রতিবছরই এই প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হই। বৈশাখসহ অন্য মাসেও প্রকৃতির খেয়ালখুশিমতো ঘূর্ণিঝড় হয়। ঘূর্ণিঝড়ের শক্তি এতই প্রচণ্ড যে বাইরের গাছপালা ও ঘরবাড়ির চালের সঙ্গে ঘরের ভেতরের আসবাবপত্র ও বই-খাতা তছনছ হয়ে যায়। এমনকি ঝড়ের কারণে নদী-সমুদ্রের পানিও ফুলে ফেঁপে ফুঁসে ওঠে। মানুষ ভয় পেয়ে মসজিদে মসজিদে আজান দেয়, মন্দিরে বেজে ওঠে শাঁখ। ঘর-বাড়ি পশুপাখি সব যেন ঝড়ের তাণ্ডবে উড়ে যায়।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. প্রাকৃতিক বিপর্যয় কখন হয়?খ. ঝড়ে কী তছনছ হয়?গ. ঝড়ের কারণে কী কেঁপে ফুঁসে ওঠে?ঘ. মসজিদে কী দেয়?ঙ. শাঁখ কোথায় বেজে ওঠে?