অন্যকে কোনো কিছু জানানোর উপায়গুলোই হচ্ছে যোগাযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়াপদের চলিত রূপ অংশ-১৫প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে নতুন সিলেবাস অনুযায়ী ১১নং প্রশ্নটি থাকবে বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ লিখ। একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। এর ক্রিয়াপদের চলিত রূপ দেখাতে হবে। নম্বর থাকবে ৫।৪৬. নদীর ধারেই বাজার। সেদিন বিকেলে বাজারে গেলে পাকিস্তানি মিলিটারির সামনে পড়িয়া যায় জসীম। ওরা বাজারের দোকান আর ঘর—বাড়িতে আগুন লাগাইয়া দেয়। গুলি ছুঁড়িতে ছুঁড়িতে আসে। একটি বুলেট আসিয়া লাগে জসীমের বুকে। নদীর ধারে মুখ থুবড়িয়া পড়িয়া যায় ও রক্তে ভাসিয়া যায় মাটি। নিজেরই রক্তে মাখামাখি হইয়া যায় ওর শরীর।উত্তর: নদীর ধারেই বাজার। সেদিন বিকেলে বাজারে গেলে পাকিস্তানি মিলিটারির সামনে পড়ে যায় জসীম। ওরা বাজারের দোকান আর ঘর—বাড়িতে আগুন লাগিয়ে দেয়। গুলি ছুঁড়তে ছুঁড়তে আসে। একটি বুলেট এসে লাগে জসীমের বুকে। নদীর ধারে মুখ থুবড়ে পড়ে যায় ও। রক্তে ভেসে যায় মাটি। নিজেরই রক্তে মাখামাখি হয়ে যায় ওর শরীর। ৪৭. ১৮২২ সাল। তিতুমীরের বয়স তখন চল্লিশ। তিনি হজ করিতে গেলেন মক্কায়। সেখানে পরিচয় হইল ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হজরত শাহ সৈয়দ আহমদ বেরলভির সঙ্গে। তিনি ছিলেন সংগ্রামী পুরুষ, ধর্মপ্রাণ। উত্তর: ১৮২২ সাল। তিতুমীরের বয়স তখন চল্লিশ। তিনি হজ করতে গেলেন মক্কায়। সেখানে পরিচয় হলো ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হজরত শাহ সৈয়দ আহমদ বেরলভির সঙ্গে। তিনি ছিলেন সংগ্রামী পুরুষ, ধর্মপ্রাণ।৪৮. একটা ঘরে আগুন লাগিয়াছে। তা দেখে একজন সাহায্যের জন্য চিত্কার করিয়া উঠিল—‘আগুন, আগুন’। অন্যরা তাড়াতাড়ি সেদিকে ছুটিয়া গেল। এই যে ‘আগুন’ কথাটা দিয়ে অন্যের দৃষ্টি আকর্ষণ করা হইল—ইহাকে আমরা বলি যোগাযোগ। যোগাযোগ বলিতে অন্যকে কোনো কিছু জানানোর সবগুলো উপায়কেই বোঝায়। আমরা বলিয়া, লিখিয়া বা সংকেত ব্যবহার করিয়া অন্যের সঙ্গে যোগাযোগ করিয়া থাকি।উত্তর: একটা ঘরে আগুন লেগেছে। তা দেখে একজন সাহায্যের জন্য চিত্কার করে উঠল—‘আগুন, আগুন’। অন্যরা তাড়াতাড়ি সেদিকে ছুটে গেল। এই যে ‘আগুন’ কথাটা দিয়ে অন্যের দৃষ্টি আকর্ষণ করা হলো—একে আমরা বলি যোগাযোগ। যোগাযোগ বলতে অন্যকে কোনো কিছু জানানোর সবগুলো উপায়কেই বোঝায়। আমরা বলে, লিখে বা সংকেত ব্যবহার করে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকি।