অপটিক্যাল ফাইবার হচ্ছে অত্যন্ত সরু ‘কাচ’-এর তন্তু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-১৮প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে- নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানের ওপর। প্রশ্ন থাকবে ৫টি, প্রতিটিতে ২ করে, মোট ১০ নম্বর। অধ্যায়-১৪১। যে টেলিফোন আমরা পকেটে নিয়ে ঘুরে বেড়াই, তার নাম — টেলিফোন।উত্তর: যে টেলিফোন আমরা পকেটে নিয়ে ঘুরে বেড়াই, তার নাম মোবাইল টেলিফোন।২। অপটিক্যাল ফাইবার হচ্ছে অত্যন্ত সরু — এর তন্তু।উত্তর: অপটিক্যাল ফাইবার হচ্ছে অত্যন্ত সরু ‘কাচ’-এর তন্তু।৩। কি-বোর্ড এবং — ব্যবহার করে আমরা কম্পিউটারে তথ্য পাঠাই।উত্তর: কি-বোর্ড এবং মাউস ব্যবহার করে আমরা কম্পিউটারে তথ্য পাঠাই।৪। কম্পিউটারের — হচ্ছে আউটপুট ইউনিটের উদাহরণ।উত্তর: কম্পিউটারের মনিটর হচ্ছে আউটপুট ইউনিটের উদাহরণ।৫। বিশাল আকৃতির কম্পিউটারকে বলে — কম্পিউটার।উত্তর: বিশাল আকৃতির কম্পিউটারকে বলে সুপার কম্পিউটার।৬। কম্পিউটার ব্যবহার করে তথ্য আদান-প্রদানের নাম —।উত্তর: কম্পিউটার ব্যবহার করে তথ্য আদান-প্রদানের নাম ইন্টারনেট।৭। তথ্য যোগাযোগ বলতে তথ্য — বোঝায়।উত্তর: তথ্য যোগাযোগ বলতে তথ্য আদান-প্রদানকে বোঝায়।৮। আজকাল উপগ্রহের পাশাপাশি — সংযোগ দেওয়া শুরু হয়েছে।উত্তর: আজকাল উপগ্রহের পাশাপাশি ফাইবার অপটিক সংযোগ দেওয়া শুরু হয়েছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল