সহকারী শিক্ষক, মাস্টার ট্রেইনার হিন্দুধর্ম সেন্ট গ্রেগরিজ হাইস্কুল, ঢাকাশিক্ষার্থীর শিক্ষামূলক অগ্রগতির দ্বারা অনুশীলন করাই পরীক্ষাব্যবস্থার প্রধান উদ্দেশ্য। পরীক্ষা হলো গোটা শিক্ষাব্যবস্থার অংশবিশেষ। এর মধ্যে এসএসসি পরীক্ষা অন্যতম। আর এ পরীক্ষায় সফলকাম হওয়ার জন্য কতগুলো বিষয় অবশ্যই খেয়াল রাখতে হয়। হিন্দুধর্ম বিষয়ে ভালো ফল পাওয়ার জন্য নিচের বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে: ১. বইয়ের প্রতিটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে, যাতে সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারো। তবে মনে রেখো বই পড়তে হবে মুখস্থ করার জন্য নয়, বিষয়টি মাথার মধ্যে ধরে রাখার জন্য এবং তা বাস্তবে প্রয়োগ করার জন্য। ২. পরীক্ষার হলে প্রতিটি অনুচ্ছেদ খুব ভালোভাবে পড়তে হবে এর পর উত্তর করতে হবে। তা ছাড়া জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন দেখলেই বোঝা যাবে ওই অনুচ্ছেদ বইয়ের কোন অধ্যায়ের সঙ্গে সম্পৃক্ত।৩. প্রতিটি প্রশ্নের মধ্যেই আলাদা জ্ঞানের অংশ আছে। তাই জ্ঞানের অংশটুকু সঠিকভাবে খুঁজে বের করতে হবে। মনে রাখতে হবে, জ্ঞানমূলক অংশ অংশ ভুল হলে সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তরই ভুল হবে। তাই জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর চিন্তনদক্ষতার প্রতিটি অংশই সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। ৪. অপ্রাসঙ্গিক কিছু না লেখাই ভালো, তাতে উত্তরের মান কমে যায়। ৫. বহু নির্বাচনী প্রশ্নের অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর চিন্তনদক্ষতার উত্তর করবে ভালোমতো বুঝে।