অবকাঠামোগত দুর্যোগ প্রতিরোধ হলো প্রশিক্ষণ ও জনসচেতনতা সৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর  অধ্যায়-৭# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরায় সিডরের আঘাতে হাজার হাজার পরিবার গৃহহারা হয়। সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় গৃহনির্মাণ, টিউবওয়েল স্থাপন ও আশ্রয়কেন্দ্র নির্মাণের ব্যবস্থা নেয়। পরবর্তী কোনো সময়ে দুর্যোগে যাতে ক্ষয়ক্ষতি কম হয়, সে জন্য একটি এনজিও সাতক্ষীরার বিভিন্ন ইউনিয়নে সেমিনার ও কর্মশালার আয়োজন করে। এই কর্মশালায় কীভাবে জনগণ তাদের সম্পদ রক্ষা করবে, কত দ্রুত আশ্রয়কেন্দ্রে যাবে এবং দুর্যোগের পর ডায়রিয়া, আমাশয় ও জ্বর হলে কীভাবে চিকিৎসা করবে, তার প্রাথমিক ধারণা দেওয়া হয়।প্রশ্ন: ক. দুর্যোগ-ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কয়টি?প্রশ্ন: খ. দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য কী?প্রশ্ন: গ. সাতক্ষীরায় আয়োজিত কর্মশালায় যে বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়, তা দুর্যোগ প্রতিরোধের কোন ব্যবস্থার আওতাভুক্ত? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. সরকার সাতক্ষীরায় যে কার্যক্রম হাতে নেয়, তা বাস্তবায়নের আগে ওই অঞ্চলের পরিবেশের ওপর লক্ষ রাখার প্রয়োজন নেই বলে কি তুমি মনে করো? মতামত দাও।উত্তর: ক. দুর্যোগ-ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য তিনটি।উত্তর: খ. দুর্যোগ ও বিপর্যয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করলেও উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। নিচে দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য আলোচনা করা হলো:১. দুর্যোগ হচ্ছে এরূপ ঘটনা, যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। অপরদিকে বিপর্যয় বলতে বোঝানো হয়েছে কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানব সৃষ্ট ঘটনাকে, যা জীবন, সম্পদ ইত্যাদির ওপর প্রতিকূলভাবে আঘাত করে পরবর্তীকালে দুর্যোগের সৃষ্টি করতে পারে।২. দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব নয়, কিন্তু প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি গ্রহণ করলে বিপর্যয়ের ফলে সৃষ্ট সংকট মোকাবিলা করা সহজ হয়।বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশের প্রত্যেক নাগরিকের বিপর্যয়, দুর্যোগ-ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন।উত্তর: গ. সাতক্ষীরার কর্মশালায় যে বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়, তা দুর্যোগ-প্রশমনের অবকাঠামোগত প্রতিরোধ। দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস ও দুর্যোগপূর্ব প্রস্তুতিকেই দুর্যোগ-প্রশমন বলে। প্রাকৃতিক দুর্যোগকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা না গেলেও এর ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। দুর্যোগ-প্রশমনকে দুই ভাগে ভাগ করা যায় যেমন: কাঠামোগত ও অবকাঠামোগত। কাঠামোগত প্রশমনের ক্ষেত্রে বিভিন্ন নির্মাণ কার্যক্রম যথা বেড়িবাঁধ, আশ্রয়কেন্দ্র নির্মাণ, পাকা বাড়ি তৈরি, নদী খনন প্রভৃতি। অবকাঠামোগত দুর্যোগ প্রতিরোধ হলো প্রশিক্ষণ, গণসচেতনতা বৃদ্ধি। পূর্বপ্রস্তুতি, যা স্বল্পব্যয়ে বাস্তবায়ন সম্ভব। দুর্যোগের পর মহামারি ঠেকানোর জন্য সচেতনতা সৃষ্টিও অবকাঠামোগত প্রশমনের অন্তর্ভুক্ত। সাতক্ষীরায় যে বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়, তা ছিল কীভাবে জনগণ তাদের সম্পদ রক্ষা করবে, কত দ্রুত আশ্রয়কেন্দ্রে যাবে এবং দুর্যোগের পর ডায়রিয়া, আমাশয় ও জ্বর হলে কী চিকিৎসা নেবে— এসব বিষয়। এগুলো ছিল সাতক্ষীরায় জনগণের অবকাঠামোগত প্রশমনের আওতাভুক্ত।উত্তর: ঘ. সরকার সাতক্ষীরায় দুর্যোগ মোকাবিলার যে কার্যক্রম হাতে নেয়, তা বাস্তবায়নের আগে অবশ্যই ওই অঞ্চলের পরিবেশের ওপর লক্ষ রাখা প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারণ, যদিও বাংলাদেশ একটি প্রায় সমভূমি অঞ্চল, তথাপি এর বিভিন্ন অঞ্চলের মধ্যে দুর্যোগের ক্ষেত্রে বিশেষ পার্থক্য রয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে দিনাজপুর, বগুড়া, রাজশাহী ইত্যাদি খরাপ্রবণ অঞ্চল। এ কারণে সরকার যদি বিভিন্ন সরকারি ভবন যেমন—থানা প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র, স্কুল ভবন এবং সরকারি অফিসাদি নির্মাণ করে তবে এসব ভবনকেই আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারে। এতে কোটি কোটি টাকা খরচ করে সরকারকে পৃথকভাবে ঘূর্ণিঝড় বা বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে না।সুতরাং উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়ার আগে সরকারকে অবশ্যই ওই অঞ্চলের ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্যের ওপর লক্ষ রাখতে হবে।