অবশ্যই মূল বই অনুসরণ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি প্রশ্নের উত্তর পড়ার ক্ষেত্রে মূল বই অনুসরণ করে যথাযথ উত্তর লিখবে। সেই সঙ্গে যদি প্রশ্নটি একটি ভিন্নভাবেও আসে, উত্তর লিখতে সমস্যা হবে না। সব বিষয়ই সমানভাবে পড়বে। কারণ, জিপিএ অর্জনের ক্ষেত্রে এটা জরুরি। অনেকে বাংলা বা কৃষির মতো বিষয়গুলোর প্রতি গুরুত্ব কম দেয়। এ কারণে অন্য বিষয়গুলোয় খুব ভালো করেও আশানুরূপ ফল লাভ করতে সক্ষম হয় না। প্রতিদিন কয়েকটি ভাগে ভাগ করে বিষয়গুলো পড়বে। এতে সব বিষয়ই সমান পড়ার সুযোগ থাকে। যে বিষয়ে দুর্বলতা আছে, এমন বিষয়গুলোয় সময় বেশি দেবে।মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান—তিনটি বিভাগ থেকে ভালো ফল করতে হলে অবশ্যই বাংলা ও ইংরেজিতে ভালো করতে হবে। তাই বিভাগের বিষয়গুলোর সঙ্গে সঙ্গে নিয়মিত বাংলা ও ইংরেজি পড়বে।