অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মান-৩০ সময়-৩০ মিনিট

১। মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে কী বলে?
ক. উত্পাদন খ. উপযোগ গ. বিনিয়োগ ঘ. বণ্টন
২। উত্পত্তির দিক থেকে সম্পদ কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৩। মানুষের সঞ্চিত অর্থ যখন উত্পাদন বাড়ানোর কাজে ব্যবহূত হয়, তখন তাকে কী বলে?
ক. বিনিয়োগ খ. ভোগ গ. বণ্টন ঘ. উত্পাদন
৪। প্রান্তিক উপযোগরেখাটি কীরূপ?
ক. ঊর্ধ্বমুখী খ. স্থির গ. নিম্নগামী ঘ. সমান্তরাল
৫। উপযোগ কোন ধরনের ধারণা?
ক. ভোক্তাগত খ. ব্যক্তিগত
গ. সামাজিক ঘ. মানসিক
৬। জোগানরেখা কীরূপ?
ক. ঊর্ধ্বগামী খ. স্থির গ. নিম্নগামী ঘ. সমান্তরাল
৭। উপযোগ সৃষ্টিকে কয়ভাবে দেখানো যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৮। একজন শ্রমিকের এক ঘণ্টার কাজকে কী বলা হয়?
ক. এক শ্রমঘণ্টা খ. মজুরি
গ. এক রোজ ঘ. এক কাজ
৯। উপকরণ বৃদ্ধির সঙ্গে প্রান্তিক উত্পাদন কম হওয়াকে কী বলে?
ক. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগবিধি
খ. চাহিদাবিধি গ. জোগানবিধি
ঘ. ক্রমহ্রাসমান প্রান্তিক উত্পাদনবিধি
১০। অঞ্চলভেদে বাজারকে কয় ভাগ করা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
১১। একটি মাত্র দ্রব্য উত্পাদন করে এমন একটি প্রতিষ্ঠানকে বলা হয়—
ক. ফার্ম খ. শিল্প গ. কারখানা ঘ. মিল
১২। Mono অর্থ কী?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
১৩। GDP বলতে কী বোঝো?
ক. মোট জাতীয় উত্পাদন
খ. নিট জাতীয় উত্পাদন
গ. মোট দেশজ উত্পাদন ঘ. মোট জাতীয় আয়
১৪। জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কয়টি?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
১৫। GNI বলতে কী বোঝো?
ক. মোট জাতীয় উত্পাদন
খ. নিট জাতীয় উত্পাদন
গ. মোট দেশজ উত্পাদন ঘ. মোট জাতীয় আয়
১৬। যে অর্থ সরকারি আইন দ্বারা প্রচলিত তাকে বলে—
ক. নগদ অর্থ খ. সরকারি অর্থ
গ. বিহিত অর্থ ঘ. বেসরকারি অর্থ
১৭। বর্তমানে বাংলাদেশের গ্যাসক্ষেত্রের সংখ্যা কয়টি?
ক. ১৯টি খ. ২০টি গ. ২১টি ঘ. ২২টি
১৮। আমাদের দেশের মোট ভূখণ্ডের কত শতাংশ বনাঞ্চল?
ক. ১৫ খ. ১৬ গ. ১৭ ঘ. ১৮
১৯। ব্র্যাক প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭২ খ. ১৯৭৩ গ. ১৯৭৪ ঘ. ১৯৭৫
২০। বেকারত্বের প্রকৃতিকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২১। আশা কত সাল থেকে ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনা করে আসছে?
ক. ১৯৯২ সাল থেকে খ. ১৯৯৩ সাল থেকে
গ. ১৯৯৪ সাল থেকে ঘ. ১৯৯৫ সাল থেকে
২২। VAT-এর পূর্ণরূপ কী?
ক. Value Added Tax
খ. Valuable Added Tax
গ. Valnarable Added Tax
ঘ. Vaxine Added Tax
২৩। ব্যবসায়ের সুনাম সম্পদ। কারণ এর—
i. অভাব পূরণের ক্ষমতা আছে
ii. স্বত্ব পরিবর্তন করা যায়
iii. সামষ্টিক মালিকানা দেখা যায়
নিচের কোনটি সঠিক
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৪। দামের নিয়মে বেচাকেনা হলো—
i. ক্রেতা-বিক্রেতার দর-কষাকষি
ii. চাহিদা ও জোগানের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে ক্রয়-বিক্রয়
iii. নির্দিষ্ট মূল্যের ভিত্তিতে ক্রয়-বিক্রয়
নিচের কোনটি সঠিক
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৫। বাংলাদেশ সরকারের শিল্পনীতি ২০১০ ঘোষণার উদ্দেশ্য হলো—
i. মাথাপিছু আয়ের হার বৃদ্ধি
ii. শিল্পক্ষেত্রে নারীদের অগ্রগামী করা
iii. করের পরিমাণ বাড়িয়ে বিনিয়োগ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৬। সমবায় ব্যাংকের কত ভাগ শেয়ারের মালিক সমবায় প্রতিষ্ঠানগুলো?
ক. ৮০% খ. ৮২% গ. ৮৩% ঘ. ৮৬%
২৭। বাংলাদেশে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত কয়টি ইপিজেড স্থাপিত হয়েছে?
ক. ৮টি খ. ৯টি গ. ১১টি ঘ. ১২টি
২৮। অর্থনীতিতে চাহিদার শর্ত কোনটি?
i. কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা
ii. ক্রয়ের জন্য আর্থিক সামর্থ্য iii. জোগান
নিচের কোনটি সঠিক
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৯। অঞ্চলভেদে বাজারকে কয় ভাগে ভাগ করা হয়।
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শানু অনলাইনে পছন্দ করে একটি খাটের অর্ডার দিলে উত্পাদনকারী প্রতিষ্ঠান খাটটি তার বাড়িতে পৌঁছে দিল। সে খাটের মূল্য বিকাশের মাধ্যমে পরিশোধ করল।
৩০। শানুর খাট কেনার প্রক্রিয়াকে বলা হয়—
ক. বাজার খ. হাট গ. বিনিময় ঘ. চালান
 সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
গতকাল প্রকাশিত মডেল টেস্টের সঠিক উত্তর
এসএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-১৫: বাংলা ১ম পত্র
১. ক ২. ঘ ৩. খ ৪. খ ৫. ক ৬. খ ৭. গ ৮. খ ৯. খ ১০. ক ১১. গ ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. ঘ ২০. গ ২১. ঘ ২২. খ ২৩. গ ২৪. ক ২৫. খ ২৬. ঘ ২৭. খ ২৮. গ ২৯. ঘ ৩০. গ