অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় অর্থনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। ১ম অধ্যায় প্রশ্ন: অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় কী?উত্তর: সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব পূরণের চেষ্টা।প্রশ্ন: ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক কার্যাবলি পরিচালিত হয় কিভাবে?উত্তর: স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা দ্বারা।প্রশ্ন: অনুন্নত দেশের প্রধান বৈশিষ্ট্য কী?উত্তর: স্বল্প মাথাপিছু আয় ও নিম্ন জীবনযাত্রার মান।প্রশ্ন: বাংলাদেশের মোট জনশক্তির মধ্যে বেকারের সংখ্যা শতকরা কত ভাগ? উত্তর: ৩৩ ভাগ।প্রশ্ন: বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের জন্য কী প্রয়োজন?উত্তর: শ্রমভিত্তিক ক্ষুদ্র শিল্প স্থাপন।প্রশ্ন: বাংলাদেশের সামাজিক পরিবেশ উন্নয়নের জন্য কী আবশ্যক?উত্তর: শিক্ষা ও সংস্কৃতির প্রসার।প্রশ্ন: মানুষের অভাব মোচনের জন্য কী প্রয়োজন?উত্তর: সম্পদ।প্রশ্ন: কোন অর্থব্যবস্থায় মুনাফা অর্জনের সুযোগ নেই?উত্তর: সমাজতান্ত্রিক।প্রশ্ন: অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ কী?উত্তর: Economics.প্রশ্ন: অর্থনৈতিক উন্নয়নের মাত্রা ও স্তরের ভিত্তিতে বিশ্বের দেশসমূহকে প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা যায়?উত্তর: তিন শ্রেণীতে।প্রশ্ন: ইথিওপিয়া, মালে, মোজাম্বিক প্রভৃতি দেশ কোন শ্রেণীভুক্ত?উত্তর: অনুন্নত শ্রেণীভুক্ত।প্রশ্ন: পৃথিবীর কোন কোন দেশে শিক্ষার হার ৯৮.৫% থেকে ১০০%?উত্তর: ইংল্যান্ড, আমেরিকা ও জার্মানিতে।প্রশ্ন: অধ্যাপক এল রবিনসের মতে, অর্থনীতি কী?উত্তর: অপ্রাচুর্যের বিজ্ঞান।প্রশ্ন: অবাধ অর্থনীতির মূল কথা কী?উত্তর: চাহিদা ও যোগান।প্রশ্ন: বাংলাদেশের এক নম্বর জাতীয় সমস্যা কী?উত্তর: জনসংখ্যা সমস্যা।প্রশ্ন: আধুনিক অর্থনীতির জনক কে?উত্তর: পল স্যামুয়েলসন।প্রশ্ন: কোন শব্দ থেকে অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ ‘Economics’ এসেছে? উত্তর: গ্রিক শব্দ Oikonomia থেকে।প্রশ্ন: Oikonomia শব্দের অর্থ কী?উত্তর: গৃহ ব্যবস্থাপনা।প্রশ্ন: অর্থনৈতিক কার্যাবলি প্রধানত কত প্রকার?উত্তর: দুই প্রকার।প্রশ্ন: ‘একটি দেশ দরিদ্র, কারণ সে দরিদ্র’— কথাটি কে বলেছেন?উত্তর: মার্কস।প্রশ্ন: ‘পরিকল্পনার অর্থ হলো একটি নির্দিষ্ট উদ্দেশ্যে কাজ করা ও পছন্দ করা এবং এ পছন্দই হলো অর্থনৈতিক কার্যাবলির মূল বিষয়’— এটি কার উক্তি?উত্তর: এল রবিনস।প্রশ্ন: অর্থনীতির জনক কে? উত্তর: অ্যাডাম স্মিথ।প্রশ্ন: মানবজীবনে প্রধান অর্থনৈতিক সমস্যার মূলে কী?উত্তর: সম্পদের স্বল্পতা।প্রশ্ন: ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনকারীর লক্ষ্য কী থাকে?উত্তর: সর্বোচ্চ মুনাফা।প্রশ্ন: ‘অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলি আলোচনা করে’— এটি কার উক্তি?উত্তর: আলফ্রেড মার্শাল।প্রশ্ন: অর্থনৈতিক চর্চা প্রথম শুরু হয় কোন দেশে?উত্তর: গ্রিসে।প্রশ্ন: অর্থনীতিকে ‘সম্পদের বিজ্ঞান’ বলেছেন কে?উত্তর: অ্যাডাম স্মিথ।প্রশ্ন: ‘অর্থনীতিবিদগণ যা আলোচনা করেন, তা-ই অর্থনীতির আওতাভুক্ত’— কথাটি কে বলেছেন? উত্তর: ভাইনার।প্রশ্ন: জীবনযাত্রার মান উন্নয়নের উপায় কী?উত্তর: অর্থনৈতিক পরিকল্পনা।প্রশ্ন: কোন অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ওপর ব্যক্তিমালিকানা বজায় থাকে?উত্তর: ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়।প্রশ্ন: সমাজতন্ত্রের প্রধান প্রবক্তা কে কে?উত্তর: কার্ল মার্কস ও এঞ্জেলস।প্রশ্ন: ভোক্তার স্বাধীনতা কোন অর্থব্যবস্থায় প্রতিফলিত?উত্তর: ধনতান্ত্রিক।প্রশ্ন: মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কী?উত্তর: সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান।প্রশ্ন: ইসলামি অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কী?উত্তর: সুদভিত্তিক লেনদেন হারাম।প্রশ্ন: বাংলাদেশের শতকরা কত ভাগ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে? উত্তর: শতকরা ৪৭ ভাগ।প্রশ্ন: আমাদের দারিদ্র্যের মূল কারণ কী?উত্তর: স্বল্প উৎপাদন।প্রশ্ন: আমাদের অর্থনৈতিক উন্নয়নের প্রধান উপায় কী?উত্তর: কৃষি উন্নয়ন।প্রশ্ন: মানুষের অভাব মেটানোর জন্য কী প্রয়োজন?উত্তর: সম্পদের।প্রশ্ন: ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক কার্যাবলি কিরূপ?উত্তর: সরকারি নিয়ন্ত্রণ থাকে না।প্রশ্ন: ধনতন্ত্রে কিসের আশায় উৎপাদন পরিচালিত হয়?উত্তর: মুনাফা লাভের আশায়।প্রশ্ন: ধনতন্ত্রে কোন দ্রব্য কী পরিমাণ উৎপাদিত হবে তা কীভাবে নির্ধারিত হয়?উত্তর: দ্রব্যমূল্য দ্বারা।প্রশ্ন: উৎপাদিত দ্রব্য কে কতটুকু ভোগ করবে তা নির্ভর করে কিসের ওপর?উত্তর: দ্রব্যের দামের ওপর।প্রশ্ন: ধনতান্ত্রিক ব্যবস্থায় কোন দ্রব্য কতটুকু, কীভাবে, কার জন্য উৎপাদিত হবে, এসব মৌলিক সমস্যার সমাধান কীভাবে হয়?উত্তর: স্বয়ংক্রিয় দামব্যবস্থার দ্বারা। প্রভাষক, আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল