অর্থনীতি
প্রভাষক, আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় অর্থনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-১প্রশ্ন: ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকারি নিয়ন্ত্রণ কেমন?উত্তর: মুক্ত।প্রশ্ন: স্বয়ংক্রিয় দামব্যবস্থা কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য?উত্তর: ধনতান্ত্রিক।প্রশ্ন: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা কার ওপর বজায় থাকে?উত্তর: রাষ্ট্রীয় মালিকানার।প্রশ্ন: মিশ্র অর্থব্যবস্থা কী?উত্তর: রাষ্ট্রীয় ও ব্যক্তিগত মালিকানা এবং সরকারি ও বেসরকারি উদ্যোগ।প্রশ্ন: মিশ্র অর্থব্যবস্থায় কার চাহিদা অনুযায়ী দ্রব্যসামগ্রী উৎপাদিত হয়? উত্তর: ভোক্তার।প্রশ্ন: ইসলামি অর্থনীতির মূল কথা কী?উত্তর: আল্লাহ তাআলার নির্দেশিত পথে উৎপাদন, রুজি সংগ্রহ ও সম্পদ বণ্টন।প্রশ্ন: উন্নয়নের মাত্রা ও স্তরের ভিত্তিতে পৃথিবীর সব দেশকে যে তিনটি ভাগে ভাগ করা হয়েছে সেগুলো কী?উত্তর: অনুন্নত, উন্নয়নশীল ও উন্নত।প্রশ্ন: যেসব দেশে পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে এবং জীবনযাত্রার মান ক্রমশ বাড়ছে সেগুলোকে কী বলে?উত্তর: উন্নয়নশীল দেশ।প্রশ্ন: বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কী দেশ?উত্তর: কৃষিপ্রধান দেশ।প্রশ্ন: অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায় কী?উত্তর: দারিদ্র্যের দুষ্টচক্র।প্রশ্ন: উন্নয়নশীল দেশে সাধারণত কিছু প্রধান অর্থনৈতিক সমস্যা থাকে, এ সমস্যাগুলোকে কী বলে?উত্তর: মৌলিক অর্থনৈতিক সমস্যা।প্রশ্ন: উন্নয়নের পূর্বশর্ত কী?উত্তর: রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি-শৃঙ্খলার উন্নতি।প্রশ্ন: বাংলাদেশে চরম দারিদ্র্যসীমার নিচে বাস করে কত লোক?উত্তর: ২৭% লোক।প্রশ্ন: বাংলাদেশে বয়স্ক শিক্ষার হার কত?উত্তর: ৬৪%।প্রশ্ন: মানুষের সকল কর্মপ্রেরণার উৎস কী? উত্তর: অভাব।প্রশ্ন: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান নির্ধারক কী?উত্তর: শিক্ষা।প্রশ্ন: অর্থনীতির চর্চা প্রথম শুরু হয় কোথায়?উত্তর: প্রাচীন গ্রিস দেশে।প্রশ্ন: অর্থনীতিকে সর্বপ্রথম একটি স্বতন্ত্র ও বিশিষ্ট শাস্ত্রে রূপদান করেন কে? উত্তর: অ্যাডাম স্মিথ।প্রশ্ন: সমাজতন্ত্রের প্রধান প্রবক্তা কে? উত্তর: কার্ল মার্কস।প্রশ্ন: অর্থনীতির প্রকৃত বিষয়বস্তু কী?উত্তর: অভাব পূরণ করা।প্রশ্ন: বাংলাদেশ কী ধরনের দেশ? উত্তর: উন্নয়নশীল দেশ।প্রশ্ন: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক কার্যাবলি পরিচালিত হয় কিভাবে?উত্তর: কেন্দ্রীয় পরিকল্পনা দ্বারা।প্রশ্ন: মানুষের অর্থনৈতিক কার্যকলাপের প্রাথমিক উদ্দেশ্য কী?উত্তর: সম্পদ সৃষ্টি করা।প্রশ্ন: ‘অর্থনীতি বিষয়ে সামান্যতম জ্ঞান ছাড়া কোনো ব্যক্তিই সত্যিকার অর্থে সুনাগরিক হতে পারে না’— কে বলেছেন?উত্তর: বারবার উটন।প্রশ্ন: ‘নিজের হাতের কাজের মাধ্যমে উপার্জিত খাদ্য অপেক্ষা উত্তম খাদ্য কেউ কোনো দিন খায়নি’— কে বলেছেন?উত্তর: মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)।প্রশ্ন: অর্থনীতিবিদ কুর্নট কোন দেশের অধিবাসী?উত্তর: ফ্রান্স।প্রশ্ন: অর্থনীতির জ্ঞান থেকে কী শেখা যায়?উত্তর: সম্পদের সুষ্ঠু ব্যবহার।প্রশ্ন: কী কারণে কারিগরি জ্ঞানের উন্নয়ন দরকার?উত্তর: উৎপাদন বৃদ্ধির জন্য।প্রশ্ন: অর্থনীতিকে ‘গৃহ পরিচালনার বিজ্ঞান’ হিসেবে অভিহিত করেন কে? উত্তর: অ্যারিস্টটল।প্রশ্ন: ‘মানুষের কার্যাবলির যে অংশ অর্থের সঙ্গে জড়িত, অর্থনীতি তা-ই আলোচনা করে’— এ উক্তিটি কার?উত্তর: কেয়ার্নক্রস।প্রশ্ন: ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন, বিনিময় ও ভোগসহ সম্পদের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় কীভাবে?উত্তর: ব্যক্তিগত উদ্যোগে।প্রশ্ন: ‘অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে’— এটি কে বলেছেন?উত্তর: অ্যাডাম স্মিথ।প্রশ্ন: বেকারত্ব ও ধনবৈষম্য কোন ধরনের দেশের বৈশিষ্ট্য?উত্তর: উন্নয়নশীল। অধ্যায়-২ প্রশ্ন: অভাব বলতে কী বোঝায়?উত্তর: যে কোন দ্রব্যসামগ্রী লাভ করার আকাঙ্ক্ষা।প্রশ্ন: কোনটি প্রয়োজনীয় অভাব? উত্তর: স্বাস্থ্যকর বাসস্থান।প্রশ্ন: সম্পদের বৈশিষ্ট্য কী?উত্তর: উপযোগ, হস্তান্তরযোগ্যতা, অপ্রাচুর্যতা, বাহ্যিকতা।প্রশ্ন: মানবিক সম্পদ কী? উত্তর: মননশীলতা।প্রশ্ন: উপযোগ কাকে বলে? উত্তর: অভাব মোচনের ক্ষমতাকে।প্রশ্ন: মোট দেশজ উৎপাদন বলতে কী বোঝায়?উত্তর: দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত দ্রব্য ও সেবার পরিমাণ।প্রশ্ন: মানুষের সব কর্মপ্রেরণার উৎস কী? উত্তর: অভাব।প্রশ্ন: দক্ষতার জন্য প্রয়োজনীয় অভাব কী?উত্তর: পুষ্টিকর খাদ্যের অভাব।প্রশ্ন: অর্থনীতিতে হস্তান্তরযোগ্যতার অর্থ কী?উত্তর: মালিকানা পরিবর্তন।প্রশ্ন: প্রান্তিক উপযোগ কখন শূন্য হয়? উত্তর: মোট উপযোগ সর্বোচ্চ হলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল