অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় অর্থনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-২ প্রশ্ন: ‘কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্য যে পরিমাণ ক্রয় হয়, তা-ই ওই দ্রব্যের চাহিদা’— উক্তিটি কার? উত্তর: বেনহামের।প্রশ্ন: চাহিদা কিসের ওপর নির্ভর করে? উত্তর: দাম।প্রশ্ন: চাহিদাবিধি কাকে বলে? উত্তর: দাম বাড়লে চাহিদা কমবে।প্রশ্ন: যোগান কিসের ওপর নির্ভরশীল? উত্তর: দামের ওপর।প্রশ্ন: যোগানবিধি কাকে বলে?উত্তর: দাম বাড়লে যোগান বাড়ে।প্রশ্ন: যোগান রেখা কোন দিকে যায়?উত্তর: ডান দিকে ঊর্ধ্বগামী।প্রশ্ন: জাতীয় উৎপাদন কাকে বলে?উত্তর: কোনো দেশের নির্দিষ্ট সময়ে উৎপাদিত দ্রব্য ও সেবা।প্রশ্ন: জাতীয় সম্পদের মালিক কে? উত্তর: দেশের জনগণ।প্রশ্ন: মজুদ কী?উত্তর: বিক্রয়যোগ্য দ্রব্যের মোট পরিমাণ।প্রশ্ন: চূড়ান্ত দ্রব্য কী?উত্তর: যেসব দ্রব্য ও সেবা অন্য দ্রব্য ও সেবার কাঁচামাল হিসেবে ব্যবহূত হয় না। প্রশ্ন: মানুষের অভাব কেমন? উত্তর: অসীম।প্রশ্ন: অভাব কত প্রকার? উত্তর: তিন প্রকার।প্রশ্ন: সম্পদকে মালিকানার দৃষ্টিতে কয় ভাগে ভাগ করা যায়?উত্তর: চার ভাগে।প্রশ্ন: চাহিদা রেখা কোন দিকে যায়?উত্তর: ডান দিকে নিম্নগামী।প্রশ্ন: কোনো দ্রব্যের যোগানের চেয়ে চাহিদা বেশি হলে কী হয়? উত্তর: দাম ঊর্ধ্বগামী হয়।প্রশ্ন: আয় ও ভোগব্যয়ের মধ্যে পার্থক্য কী?উত্তর: সঞ্চয়।প্রশ্ন: সম্পদের প্রধান বৈশিষ্ট্য কী? উত্তর: উপযোগ।প্রশ্ন: ব্যবহারের মাধ্যমে দ্রব্যের কী ঘটে?উত্তর: রূপান্তর ঘটে মাত্র।প্রশ্ন: কোন দ্রব্যটির যোগান স্থির থাকে?উত্তর: স্যানিটারি দ্রব্য।প্রশ্ন: মানুষের সকল কর্মপ্রেরণার উৎস কী?উত্তর: অভাব।প্রশ্ন: অর্থনীতিতে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কী বলে? উত্তর: উপযোগ।প্রশ্ন: বাংলাদেশের প্রধান সমস্যা কী?উত্তর: জনসংখ্যা সমস্যা।প্রশ্ন: অতিরিক্ত এক একক ভোগের জন্য যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয় তাকে কী বলে?উত্তর: প্রান্তিক উপযোগ।প্রশ্ন: কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে তার উপযোগ গ্রহণ বা নিঃশেষ করাকে কী বলে? উত্তর: ভোগ।প্রশ্ন: চাহিদাবিধির অনুমিতিসমূহ প্রধানত কত প্রকার?উত্তর: ৩টি।প্রশ্ন: উপযোগ সৃষ্টি প্রক্রিয়া কয়টি? উত্তর: ৫টি।প্রশ্ন: কোনো দ্রব্যের চাহিদার চেয়ে যোগান বেশি হলে কী হবে? উত্তর: দাম কমবে।প্রশ্ন: প্রয়োজনীয় অভাব কয় ভাগে বিভক্ত?উত্তর: ৩ ভাগে।প্রশ্ন: সাধারণত নিচের কোন জাতীয় পণ্যের যোগান স্থিতিস্থাপক? উত্তর: ভোগ্যপণ্য।প্রশ্ন: সাধারণভাবে যোগান কী?উত্তর: বাজারে কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য পরিমাণ।প্রশ্ন: একটি দ্রব্যের মোট পরিমাণ, যা দামের ওপর নির্ভরশীর নয়, তাকে কী কলে? উত্তর: মজুদ।প্রশ্ন: সাধারণত শিল্পজাত দ্রব্যের যোগান কেমন থাকে?উত্তর: স্থিতিস্থাপক।প্রশ্ন: মাথাপিছু আয় থেকে কিসের ধারণা পাওয়া যায়?উত্তর: দেশের অর্থনৈতিক অবস্থার।প্রশ্ন: অর্থনীতির বিষয় হিসেবে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়টি কী?উত্তর: অসীম অভাব।প্রশ্ন: মানুষ যেসব অভাব বোধ করে সেগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?উত্তর: তিন ভাগে।প্রশ্ন: বাংলাদেশের কোথায় কঠিন শিলা মজুদ রয়েছে?উত্তর: বড়পুকুরিয়া।প্রশ্ন: যোগান বৃদ্ধি পাওয়ার কারণ কী? উত্তর: দামের বৃদ্ধি।প্রশ্ন: মানুষের অভাব পূরণের জন্য দ্রব্যের উপযোগ লাভ করাকে কী বলে? উত্তর: ভোগ।প্রভাষক, আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল