অর্থনীতি
বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় অর্থনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-২ প্রশ্ন: মাথাপিছু আয় থেকে কিসের ধারণা পাওয়া যায়?উত্তর: দেশের অর্থনৈতিক অবস্থার।প্রশ্ন: অর্থনীতির বিষয় হিসেবে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়টি কী? উত্তর: অসীম অভাব।প্রশ্ন: মানুষ যেসব অভাব বোধ করে সেগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? উত্তর: তিন ভাগে।প্রশ্ন: বাংলাদেশের কোথায় কঠিন শিলা মজুদ রয়েছে? উত্তর: বড়পুকুরিয়া।প্রশ্ন: যোগান বৃদ্ধি পাওয়ার কারণ কী? উত্তর: দামের বৃদ্ধি।প্রশ্ন: মানুষের অভাব পূরণের জন্য দ্রব্যের উপযোগ লাভ করাকে কী বলে? উত্তর: ভোগ।প্রশ্ন: বিক্রয়যোগ্য একটি দ্রব্যের মোট পরিমাণ হলো কী? উত্তর: যোগান।প্রশ্ন: চাহিদা ও যোগানের মধ্যে সমতা না থাকলে কী হয়? উত্তর: দামের পরিবর্তন হয়।প্রশ্ন: অর্থনীতিতে সম্পদ কাকে বলে? উত্তর: সকল প্রকার অর্থনৈতিক দ্রব্যকে। অধ্যায়-৩ প্রশ্ন: উৎপাদন বলতে কী বোঝায়? উত্তর: কোনো কিছু সৃষ্টি করা।প্রশ্ন: বরিশালের ইলিশ রংপুরে নিয়ে গেলে কী উপযোগ সৃষ্টি হয়? উত্তর: স্থানগত উপযোগ।প্রশ্ন: ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে কিভাবে? উত্তর: জ্যামিতিক প্রগতিতে।প্রশ্ন: মানুষ যদি জন্মনিয়ন্ত্রণ না করে তবে প্রকৃতি বাড়তি জনসংখ্যা কমিয়ে আনবে। ম্যালথাস এ ব্যবস্থাকে কী বলেছেন? উত্তর: প্রাকৃতিক নিরোধ। প্রশ্ন: ১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? উত্তর: ২.০৩%।প্রশ্ন: অর্থনীতিতে পুঁজি বা মূলধন বলতে কী বোঝায়?উত্তর: এমন দ্রব্য, যা আর্থিক উৎপাদনের কাজে লাগে।প্রশ্ন: মূলধন গঠন বলতে কী বোঝায়? উত্তর: মূলধন দ্রব্যের মজুদ বৃদ্ধি।প্রশ্ন: অর্থনীতিতে সংগঠনের অর্থ কী?উত্তর: উপকরণগুলোর একত্রীকরণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন।প্রশ্ন: সংগঠক বা উদ্যোক্তার মূল কাজ কী? উত্তর: নীতি নির্ধারণ। প্রশ্ন: ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত? উত্তর: ১২.৯৩ কোটি।প্রশ্ন: ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? উত্তর: ১.৪৮।প্রশ্ন: উৎপাদনের উপকরণ কয়টি? উত্তর: ৪টি।প্রশ্ন: উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর: ৫ ভাগে।প্রশ্ন: ম্যালথাসের মতে কত বছর পরপর কোনো দেশে জনসংখ্যা দ্বিগুণ হয়? উত্তর: ২৫ বছর।প্রশ্ন: বাংলাদেশে নারী ও পুরুষের অনুপাত কত? উত্তর: ১০০ : ১০৬.০৪।প্রশ্ন: ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী দেশে মোট শ্রমশক্তি প্রায় কত?উত্তর: ৫.৬০ কোটি।প্রশ্ন: ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী কৃষি খাতে বাংলাদেশের মোট শ্রমশক্তির কত ভাগ নিয়োজিত? উত্তর: ৬৩.২০ ভাগ।প্রশ্ন: বাংলাদেশে বর্তমান লোকের কত ভাগ বেকার? উত্তর: ৩৩%।প্রশ্ন: বাংলাদেশে গড়ে বার্ষিক খাদ্যঘাটতির পরিমাণ কত? উত্তর: প্রায় ১৫ লাখ টন।প্রশ্ন: সংগঠনের কাজ কোনটি? উত্তর: ঝুঁকি গ্রহণ করা।প্রশ্ন: মূলধন হলো কী? উত্তর: উৎপাদনের উৎপাদিত উপাদান।প্রশ্ন: উৎপাদনের উৎপাদিত উপদান কোনটি? উত্তর: মূলধন।প্রশ্ন: বিনিয়োগের ভিত্তি কী? উত্তর: সঞ্চয়।প্রশ্ন: সাধারণ কথায় শারীরিক পরিশ্রমকে কী বলে? উত্তর: শ্রম।প্রশ্ন: কোন সমস্যাগুলো বাংলাদেশে বিদ্যমান? উত্তর: দারিদ্র্য, বেকারত্ব, খাদ্যঘাটতি।প্রশ্ন: একজন শ্রমিক কিসের বিনিময়ে শ্রম বিক্রি করে? উত্তর: মজুরি।প্রশ্ন: শ্রমের দক্ষতার ওপর কী নির্ভর করে? উত্তর: শ্রমের যোগান। প্রশ্ন: সংগঠকের কাজ কী? উত্তর: ঝুঁকি গ্রহণ করা।প্রশ্ন: উৎপাদন ক্ষেত্রে সক্রিয় উপকরণ হিসেবে গণ্য হয় কী? উত্তর: শ্রম। প্রশ্ন: ইংরেজ ধর্মযাজক ও অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস জনসংখ্যা সম্বন্ধে কত সালে একটি তত্ত্ব প্রচার করেন? উত্তর: ১৭৯৮ সালে।প্রশ্ন: ম্যালথাসের মতে, জনসংখ্যার ওপর নিয়ন্ত্রণ আরোপ না করলে কত বছরে একটি দেশের জনসংখ্যা দ্বিগুণ হয়? উত্তর: প্রতি ২৫ বছরে।প্রশ্ন: দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে কিসের উৎপত্তি ঘটে? উত্তর: খাদ্যাভাব।প্রশ্ন: জনসংখ্যা দেশের সম্পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে কিসের যোগান বাড়ে? উত্তর: দক্ষ শ্রমিকের।প্রশ্ন: জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের স্থান কত? উত্তর: নবম।প্রশ্ন: বিশ্বের একটি অন্যতম জনবহুল দেশ কোনটি? উত্তর: বাংলাদেশ।প্রশ্ন: বাংলাদেশে শতকরা কত ভাগ লোক গ্রামে বাস করে? উত্তর: ৮০ ভাগ।প্রশ্ন: বাংলাদেশে প্রতি হাজারে কতজন শিশু মারা যায়? উত্তর: প্রায় ৯০ জন।প্রশ্ন: বাংলাদেশের গ্রামাঞ্চলে মেয়েদের কত বছরে বিয়ে দেওয়া হয়?উত্তর: ১৩ থেকে ১৫ বছরে।প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সরল সূত্র কোনটি? উত্তর: DP = TP/TAপ্রশ্ন: নিচের কোনটি শ্রমবিভাগের অসুবিধা? উত্তর: মানসিক উন্নতি ব্যাহত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল