অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় অর্থনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।অধ্যায়-৩প্রশ্ন: সংগঠনের কাজ কোনটি? উত্তর: ঝুঁকি গ্রহণ করা।প্রশ্ন: মূলধন কী?উত্তর: উৎপাদনের উৎপাদিত উপাদান।প্রশ্ন: উৎপাদনের উৎপাদিত উপদান কোনটি? উত্তর: মূলধন।প্রশ্ন: বিনিয়োগের ভিত্তি কী? উত্তর: সঞ্চয়।প্রশ্ন: সাধারণ কথায় শারীরিক পরিশ্রমকে কী বলে?উত্তর: শ্রম।প্রশ্ন: কোন সমস্যাগুলো বাংলাদেশে বিদ্যমান?উত্তর: দারিদ্র্য, বেকারত্ব, খাদ্যঘাটতি।প্রশ্ন: একজন শ্রমিক কিসের বিনিময়ে শ্রম বিক্রি করে?উত্তর: মজুরি।প্রশ্ন: শ্রমের দক্ষতার ওপর কী নির্ভর করে?উত্তর: শ্রমের যোগান। প্রশ্ন: সংগঠকের কাজ কী? উত্তর: ঝুঁকি গ্রহণ করা।প্রশ্ন: উৎপাদন ক্ষেত্রে সক্রিয় উপকরণ হিসেবে গণ্য হয় কী?উত্তর: শ্রম। প্রশ্ন: ইংরেজ ধর্মযাজক ও অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস জনসংখ্যা সম্বন্ধে কত সালে একটি তত্ত্ব প্রচার করেন?উত্তর: ১৭৯৮ সালে।প্রশ্ন: ম্যালথাসের মতে, জনসংখ্যার ওপর নিয়ন্ত্রণ আরোপ না করলে কত বছরে একটি দেশের জনসংখ্যা দ্বিগুণ হয়?উত্তর: প্রতি ২৫ বছরে।প্রশ্ন: দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে কিসের উৎপত্তি ঘটে? উত্তর: খাদ্যাভাব।প্রশ্ন: জনসংখ্যা দেশের সম্পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে কিসের যোগান বাড়ে? উত্তর: দক্ষ শ্রমিকের।প্রশ্ন: জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের স্থান কত?উত্তর: নবম।প্রশ্ন: বিশ্বের একটি অন্যতম জনবহুল দেশ কোনটি?উত্তর: বাংলাদেশ।প্রশ্ন: বাংলাদেশে শতকরা কত ভাগ লোক গ্রামে বাস করে? উত্তর: ৮০ ভাগ।প্রশ্ন: বাংলাদেশে প্রতি হাজারে কতজন শিশু মারা যায়?উত্তর: প্রায় ৯০ জন।প্রশ্ন: বাংলাদেশের গ্রামাঞ্চলে মেয়েদের কত বছরে বিয়ে দেওয়া হয়?উত্তর: ১৩ থেকে ১৫ বছরে।প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সরল সূত্র কোনটি?উত্তর: DP = TP/TAপ্রশ্ন: নিচের কোনটি শ্রমবিভাগের অসুবিধা?উত্তর: মানসিক উন্নতি ব্যাহত।প্রশ্ন: বাংলাদেশে শতকরা কত ভাগ শিশু অপুষ্টির শিকার?উত্তর: ৮০ ভাগ।প্রশ্ন: দ্রুত জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক কুফল কোনটি?উত্তর: বেকারত্ব বৃদ্ধি।প্রশ্ন: বাংলাদেশের প্রধানতম জাতীয় সমস্যা কোনটি?উত্তর: জনসংখ্যা সমস্যা।প্রশ্ন: বাংলাদেশে খাদ্যঘাটতির পরিমাণ প্রতিবছর গড়ে কত লাখ টন? উত্তর: ১৫-২০ লাখ টন।প্রশ্ন: বাংলাদেশে জনসংখ্যা সমস্যা সমাধানের উপায় কোনটি?উত্তর: আন্তর্জাতিক স্থানান্তর।প্রশ্ন: ‘মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান’— উক্তিটি কার?উত্তর: অর্থনীতিবিদ বম বায়ার্কের।প্রশ্ন: আয়ের যে অংশ ভোগ না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাকে কী বলে? উত্তর: সঞ্চয়।প্রশ্ন: মূলধন গঠন প্রাথমিকভাবে কিসের ওপর নির্ভর করে?উত্তর: সঞ্চয়ের ওপর।প্রশ্ন: মূলধন গঠন প্রক্রিয়ার প্রাথমিক স্তর কোনটি?উত্তর: সঞ্চয় সৃষ্টি।প্রশ্ন: কোনো কিছু উৎপাদনের জন্য ভূমি, শ্রম ও মূলধনকে একত্র ও সমন্বয়ের মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনা করাকে কী বলে? উত্তর: সংগঠন।প্রশ্ন: উদ্যোক্তাকে শিল্পের চালক বা ‘Captain of the Industries’ বলে অভিহিত করেছেন কে?উত্তর: অর্থনীতিবিদ মার্শাল।প্রশ্ন: সঞ্চয়ের গাণিতিক সূত্র কী? উত্তর: S = Y-Cপ্রশ্ন: আধুনিক অর্থনীতিতে পুঁজি, উদ্যোগ, অভিজ্ঞতা ও কর্মদক্ষতা দিয়ে শিল্পকারখানা স্থাপনে এগিয়ে আসেন কারা?উত্তর: সংগঠকরা।প্রশ্ন: অংশীদারি কারবারে সর্বাধিক কতজন অংশীদার থাকতে পারে? উত্তর: ২০ জন।প্রশ্ন: জাতীয় আয় কী? উত্তর: একটি অবিরাম প্রবাহ।প্রশ্ন: কোনটি প্রাকৃতিক সম্পদ নয়?উত্তর: পানিবিদ্যুৎ।প্রশ্ন: প্রকৃতি প্রদত্ত বস্তুর সঙ্গে অতিরিক্ত উপযোগ সংযোজন করাকে বলে কী?উত্তর: উৎপাদন।প্রশ্ন: শিল্পপ্রধান দেশে উৎপাদনের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ উপকরণসমূহ কী?উত্তর: মূলধন ও সংগঠন।প্রশ্ন: উৎপাদনের ক্ষেত্রে কোনটি উপকরণ হিসেবে কাজ করে?উত্তর: সংগঠন।প্রশ্ন: আয় ও ভোগব্যয়ের মধ্যে পার্থক্য কী? উত্তর: সঞ্চয়। প্রশ্ন: শ্রমের মালিক কে? উত্তর: শ্রমিক।প্রশ্ন: জনসংখ্যা বৃদ্ধির অন্যতম সামাজিক কারণ কী?উত্তর: শিক্ষার অভাব। প্রশ্ন: বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর কোনটি?উত্তর: চট্টগ্রাম। প্রশ্ন: বাংলাদেশের শতকরা কত জন লোক পরনির্ভরশীল (১৯৯১ সালের হিসাব অনুযায়ী)?উত্তর: ৫২ জন।প্রশ্ন: প্রাকৃতিক ও পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য দেশের ভূখণ্ডের কমপক্ষে কত ভাগ বনাঞ্চল থাকা দরকার?উত্তর: ২৫%।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল